1. admin@godagarinews24.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২১ অপরাহ্ন
শিরোনাম :
রাজশাহীতে ৪০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার, আরেক শীর্ষ আসামি পলাতক গোদাগাড়ী উপজেলা প্রশাসনের সাথে রক্ষাগোলা সমন্বয় কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত। গোদাগাড়ীতে জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলামের উপস্থিতিতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ও অসহায় পরিবারের মাঝে বিভিন্ন সহায়তা প্রদান। পুঠিয়ায় তিন মাসব্যাপী মশক নিধন কার্যক্রমের উদ্বোধন গোদাগাড়ীতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান বাস্তবায়নে মতবিনিময় সভা। গোদাগাড়ীতে গোরস্থান কমিটির বিরুদ্ধে জমি দখল ও ভাঙচুরের অভিযোগ। ৫ বছর আইনি লড়াই শেষে গোগ্রামের চেয়ারম্যান পদ ফিরে পেলেন হজরত আলী কাকনহাটে বাল্যবিবাহের আয়োজন বন্ধ করল প্রশাসন: ২ মামলায় ৩৫ হাজার টাকা জরিমানা। গোদাগাড়ীতে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপিত গোদাগাড়ীতে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত অসহায় পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ

গোদাগাড়ীতে সড়ক দুর্ঘটনায় ২ মোটরসাইকেল আরোহীর মর্মান্তিক মৃত্যু

  • আপডেট সময় : শুক্রবার, ১৫ নভেম্বর, ২০২৪
  • ৯৪৩ বার পঠিত

সারোয়ার সবুজ :- রাজশাহীর গোদাগাড়ী অভয়া কামারপাড়া এলাকায় ২ জন মোটরসাইকেল আরোহীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।রাজশাহী থেকে চাপাইনবয়াবগঞ্জ যাওয়ার পথে পেছন থেকে ধাক্কা দেয় অজ্ঞ্যাত একটি বাস।এতে নিহত হন চাপাইনবয়াবগঞ্জের শিবগঞ্জ উপজেলার কমলাকান্তপুর( কাজিপাড়া) গ্রামের মোঃ হুমাউন কবিরের ছেলে মোঃ আশরাফুল ইসলাম ও মোঃ কালুর ছেলে মোঃ নাজমুল হক। নিহত ব্যক্তিরা ঘটনাস্থলেই মৃত্যু বরণ করেন।

শুক্রবার (১৫ নভেম্বর) বিকাল আনুমানিক ৪ টায় ঢাকা থেকে ছেড়ে আসা একটি বাস মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলে ধাকা ২ জন আরোহী চাকায় পিষ্ট হয়ে মৃত্যু বরণ করেন।

এলাকাবাসী জানান, দ্রুত গতির একটি বাস ঢাকা মেট্টো- ১৩-৫৯৮৯ নাম্বারের মোটরসাইকেলটিকে আরোহীসহ পিসে দিয়ে চলে যায়। পরে ফায়ার সার্ভিসের টিমকে ফোন দিয়ে ডাকা হয়। তারা এসে গোদাগাড়ী মডেল থানা পুলিশকে লাশ বুঝিয়ে দেন।

জনাব মোঃ নমীর উদ্দীন স্টেশন অফিসার ( ভারপ্রাপ্ত) বলেন, আমরা ফোন পেয়ে দ্রুত ঘটনাস্থলে যায় এবং লাশ পড়ে থাকতে দেখতে পায়। এ অবস্থায় আমরা রিপোর্ট নেওয়ার পর গোদাগাড়ী থানা পুলিশকে লাশ বুঝিয়ে দেয়।
এ বিষয়ে গোদাগাড়ী মডেল থানার অফিসার ইনচার্জ ( দায়িত্বপ্রাপ্ত) মোয়াজ্জেম হোসেন বলেন, মামলা হবে। লাশ এখনো গোদাগাড়ী ৩১ শয্যা বিশিষ্ট হাসপাতালে আছে। এতে সড়ক দুর্ঘটনা আইনে মামলা প্রক্রিয়াধীন আছে।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ গোদাগাড়ী নিউজ 24
Theme Customized By Shakil IT Park