সারোয়ার সবুজ:-
রাজশাহীর গোদাগাড়ীতে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন লঙ্ঘনের অপরাধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে।
আজ ২ নভেম্বর ২০২৬, রবিবার বিকাল ৫টা ১৫ মিনিটে উপজেলার মহিশালবাড়ী এলাকায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ইসরাত জাহান।
অভিযানে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ এর ৬(ক) ধারা লঙ্ঘনের অপরাধে উক্ত আইনের ৪ নং ক্রমিকের খ ধারা অনুসারে ২টি মামলায় মোট ১,০৮,০০০/- (এক লক্ষ আট হাজার) টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
দণ্ডপ্রাপ্তরা হলেন, মোঃ মোকলেসুর রহমান (৬০), পিতা- মৃত সৈবুর রহমান।মোঃরফিকুল ইসলাম (৪৪), পিতা- আব্দুর রহমান। উভয়ের ঠিকানা,মহিশালবাড়ী,গোদাগাড়ী, রাজশাহী।
এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার ইসরাত জাহান বলেন, “পরিবেশ রক্ষায় অবৈধ কার্যক্রমের বিরুদ্ধে আমাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। জনস্বার্থে পরিবেশ সংরক্ষণ আইন কঠোরভাবে বাস্তবায়ন করা হবে।”
এলাকায় পরিবেশ সচেতনতা বাড়াতে প্রশাসনের এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয় সচেতন মহল।