1. admin@godagarinews24.com : admin :
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৫:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
রাজশাহীতে দোয়া ও শ্রদ্ধায় স্মরণ করা হলো সাংবাদিক নেতা মুহম্মদ আলতাফ হোসেনকে সার-ডিলার নিয়োগে অনিয়ম ও মিথ্যা মামলার প্রতিবাদে কৃষক দল নেতার সংবাদ সম্মেলন গোদাগাড়ীতে বর্ণাঢ্য আয়োজনে ৩৬তম আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত “ভুয়া ফেসবুক আইডিতে সাংবাদিকদের চরিত্রহরণ” নেপথ্যের কুশীলবদের গ্রেফতারে আরএমপিকে রাজশাহী প্রেসক্লাবের ২৪ ঘণ্টার আল্টিমেটাম গোদাগাড়ীতে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত। বন্দি নির্যাতন ও অর্থবাণিজ্যের অভিযোগ গাইবান্ধা কারাগারে জেলার মুনির ও পিআই আরিফের বেপরোয়া সিন্ডিকেট পুঠিয়ায় সহকারী কমিশনার (ভূমি)-এর অভিযান: মাদক ও জুয়ায় আসক্ত ব্যক্তি দণ্ডিত গোদাগাড়ীতে ভাঙন রোধে দ্রুত পদক্ষেপ: ইউএনও ইসরাত জাহান ও সংশ্লিষ্টদের প্রতি এলাকাবাসীর কৃতজ্ঞতা রাজশাহীতে নৃতাত্ত্বিক জনগোষ্ঠীর প্রথাগত কাঠামো শক্তিশালীকরণ ও পুন:বির্নিমাণের পন্থা শীর্ষক কর্মশালার সমাপ্ত। পুঠিয়ায় মাদকবিরোধী অভিযান: ৩ জনের কারাদণ্ড ও অর্থদণ্ড

গোদাগাড়ীতে বর্ণাঢ্য আয়োজনে ৩৬তম আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬
  • ১৫৯ বার পঠিত

সারোয়ার সবুজ:-

ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে রাজশাহীর গোদাগাড়ীতে ৩৬তম আন্তর্জাতিক প্রবীণ দিবস ২০২৬ পালিত হয়েছে।

আজ বুধবার (১ অক্টোবর, ২০২৬) সকাল ১১টায় উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়। র‍্যালিটি উপজেলা পরিষদের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা চত্বরে এসে শেষ হয়। এ সময় প্রবীণরা মাথায় সাদা ক্যাপ পরে “প্রবীণদের অধিকার, সুরক্ষিত করি পরিবার” শ্লোগানে মুখরিত করে তোলেন।

পরে উপজেলা পরিষদ সভাকক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উক্ত আলোচনা সভায় *প্রধান অতিথি* হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন গোদাগাড়ী উপজেলা নির্বাহী অফিসার *জনাব ইসরাত জাহান*। তিনি তার বক্তব্যে বলেন, “প্রবীণরা আমাদের আশীর্বাদ, তাদের অভিজ্ঞতাই আমাদের সমাজকে এগিয়ে নেয়। তাদের সেবা ও অধিকার নিশ্চিত করতে প্রশাসন সবসময় পাশে আছে।”

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কারিতাস রাজশাহী অঞ্চলের আঞ্চলিক পরিচালক *ডা. আরোক টপ্য* এবং উপজেলা সমাজসেবা কর্মকর্তা *আব্দুল মানিক মিয়া, সমাজকর্মী ইকবাল আহমেদ।

আরও উপস্থিত ছিলেন কারিতাসের মাঠ কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন ইউনিয়ন থেকে আগত শতাধিক প্রবীণ নারী-পুরুষ।

এবারের দিবসের প্রতিপাদ্য ছিল- “The Age of Longevity: Rethinking Systems for Longer Lives” যার বাংলা ভাবার্থ “দীর্ঘ জীবনের জন্য নতুন ভাবনা”।

আয়োজনে: উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়, গোদাগাড়ী, রাজশাহী।
সহযোগিতায়: কারিতাস, রাজশাহী অঞ্চল।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ গোদাগাড়ী নিউজ 24
Theme Customized By Shakil IT Park