1. admin@godagarinews24.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৪ অপরাহ্ন
শিরোনাম :
রাজশাহীতে ৪০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার, আরেক শীর্ষ আসামি পলাতক গোদাগাড়ী উপজেলা প্রশাসনের সাথে রক্ষাগোলা সমন্বয় কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত। গোদাগাড়ীতে জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলামের উপস্থিতিতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ও অসহায় পরিবারের মাঝে বিভিন্ন সহায়তা প্রদান। পুঠিয়ায় তিন মাসব্যাপী মশক নিধন কার্যক্রমের উদ্বোধন গোদাগাড়ীতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান বাস্তবায়নে মতবিনিময় সভা। গোদাগাড়ীতে গোরস্থান কমিটির বিরুদ্ধে জমি দখল ও ভাঙচুরের অভিযোগ। ৫ বছর আইনি লড়াই শেষে গোগ্রামের চেয়ারম্যান পদ ফিরে পেলেন হজরত আলী কাকনহাটে বাল্যবিবাহের আয়োজন বন্ধ করল প্রশাসন: ২ মামলায় ৩৫ হাজার টাকা জরিমানা। গোদাগাড়ীতে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপিত গোদাগাড়ীতে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত অসহায় পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ

গোদাগাড়ীতে সড়ক দুর্ঘটনায় পথচারী নিহত

  • আপডেট সময় : বুধবার, ১৯ ফেব্রুয়ারি, ২০২৫
  • ৫১৩ বার পঠিত

সারোয়ার সবুজ:- রাজশাহীর গোদাগাড়ীতে বাসের ধাক্কায় আনিকুল ইসলাম (৪০) নামে এক পথচারীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। আজ বুধবার (১৯ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টার দিকে রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কের গোদাগাড়ী সিএন্ডবি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আনিকুল ইসলাম রাজশাহীর গোদাগাড়ী উপজেলার মাটিকাটা ইউনিয়নের মল্লিকপাড়া গ্রামের আব্দুর রশিদের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা থেকে ছেড়ে আসা চাঁপাইনবাবগঞ্জগামী একটি বাস সাইকেল আরোহী আনিকুল ইসলামকে ধাক্কা দেয়। ধাক্কায় তিনি সাইকেল থেকে ছিটকে পড়ে বাসের নিচে চলে যান, ফলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

গোদাগাড়ী থানার ওসি মুহাম্মদ রুহুল জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করে। বাসটি আটক করা হয়েছে এবং চালককে খুঁজে বের করার চেষ্টা চলছে।#

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ গোদাগাড়ী নিউজ 24
Theme Customized By Shakil IT Park