1. admin@godagarinews24.com : admin :
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৫:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
রাজশাহীতে দোয়া ও শ্রদ্ধায় স্মরণ করা হলো সাংবাদিক নেতা মুহম্মদ আলতাফ হোসেনকে সার-ডিলার নিয়োগে অনিয়ম ও মিথ্যা মামলার প্রতিবাদে কৃষক দল নেতার সংবাদ সম্মেলন গোদাগাড়ীতে বর্ণাঢ্য আয়োজনে ৩৬তম আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত “ভুয়া ফেসবুক আইডিতে সাংবাদিকদের চরিত্রহরণ” নেপথ্যের কুশীলবদের গ্রেফতারে আরএমপিকে রাজশাহী প্রেসক্লাবের ২৪ ঘণ্টার আল্টিমেটাম গোদাগাড়ীতে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত। বন্দি নির্যাতন ও অর্থবাণিজ্যের অভিযোগ গাইবান্ধা কারাগারে জেলার মুনির ও পিআই আরিফের বেপরোয়া সিন্ডিকেট পুঠিয়ায় সহকারী কমিশনার (ভূমি)-এর অভিযান: মাদক ও জুয়ায় আসক্ত ব্যক্তি দণ্ডিত গোদাগাড়ীতে ভাঙন রোধে দ্রুত পদক্ষেপ: ইউএনও ইসরাত জাহান ও সংশ্লিষ্টদের প্রতি এলাকাবাসীর কৃতজ্ঞতা রাজশাহীতে নৃতাত্ত্বিক জনগোষ্ঠীর প্রথাগত কাঠামো শক্তিশালীকরণ ও পুন:বির্নিমাণের পন্থা শীর্ষক কর্মশালার সমাপ্ত। পুঠিয়ায় মাদকবিরোধী অভিযান: ৩ জনের কারাদণ্ড ও অর্থদণ্ড

সার-ডিলার নিয়োগে অনিয়ম ও মিথ্যা মামলার প্রতিবাদে কৃষক দল নেতার সংবাদ সম্মেলন

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬
  • ৬৫ বার পঠিত

রাজশাহী প্রতিনিধি:- রাজশাহীর গোদাগাড়ীতে সার-ডিলার নিয়োগে প্রশাসনের অনিয়মের অভিযোগে জনসাধারণের পক্ষে প্রতিবাদ জানাতে গিয়ে মিথ্যা মামলায় জড়ানো হয়েছে বলে অভিযোগ করেছেন রাজশাহী জেলা কৃষক দলের যুগ্ম আহবায়ক ও গোদাগাড়ী উপজেলা বিএনপির নির্বাহী কমিটির সদস্য মোঃ আব্দুল হামিদ বাবলু।

১৫ অক্টোবর (মঙ্গলবার) দুপুর ১২ টায় এক সংবাদ সম্মেলনের মাধ্যমে গোদাগাড়ী উপজেলার দ্যা নিউজ অফিসে তিনি এ প্রতিবাদলিপি পাঠ করেন।

লিখিত বক্তব্যে তিনি উল্লেখ করেন, গত ১২ অক্টোবর দুপুর ১২ টার সময় তিনি গোদাগাড়ী উপজেলা প্রশাসনিক ভবনের সামনে সার-ডিলার নিয়োগে প্রশাসনের অনিয়মের অভিযোগে জনসাধারণের পক্ষে প্রতিবাদ জানাতে যান।তিনি আরও বলেন, উপজেলা প্রশাসনিক ভবনের সামনে উপস্থিত থাকাকালীন কাকতালীয় ভাবে একই সময়ে ১১ দলীয় জোটের কিছু নেতা কর্মী উপস্থিত হোন। তাঁরা প্রশাসনিক নিয়ম ভঙ্গ করে উপজেলা প্রশাসনিক ভবনের মূল ফটকে তালা ঝুলিয়ে দেয় এবং সার-ডিলার নিয়োগ সংক্রান্তে প্রশাসনের অনিয়মের অভিযোগ তুলে তাদের নিজস্ব ব্যানার মেলে প্রতিবাদ জানায়। সেখানে তিনি আগে থেকেই অবস্থান করায় তার ছবি বিভিন্ন ক্যামেরায় উঠে আসে।এর ফলশ্রুতিতে ১৩ অক্টোবর রাতের আধারে ১১ দলীয় জোটের নেতা-কর্মীদের পাশাপাশি তার নামেও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে মিথ্যা মামলা দায়ের করা হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে তিনি এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন, তিনি একজন কৃষক দলেরর নেতা হিসেবে কৃষকের স্বার্থে এবং জনসাধারণের পক্ষে শান্তিপূর্ণভাবে প্রতিবাদ জানাতে গিয়েছিলেন, কোন প্রকার প্রশাসনিক নিয়ম ভঙ্গ বা ফটকে তালা দেওয়ার ঘটনার সাথে তিনি জড়িত নন।

তিনি অনতিবিলম্বে তার নামে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহার করে তাকে দায় মুক্তি করার দাবি জানান। অন্যথায় মামলা প্রত্যাহার না করলে আগামীতে কঠোর কর্মসূচি পালন করা হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ গোদাগাড়ী নিউজ 24
Theme Customized By Shakil IT Park