1. admin@godagarinews24.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৪ অপরাহ্ন
শিরোনাম :
রাজশাহীতে ৪০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার, আরেক শীর্ষ আসামি পলাতক গোদাগাড়ী উপজেলা প্রশাসনের সাথে রক্ষাগোলা সমন্বয় কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত। গোদাগাড়ীতে জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলামের উপস্থিতিতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ও অসহায় পরিবারের মাঝে বিভিন্ন সহায়তা প্রদান। পুঠিয়ায় তিন মাসব্যাপী মশক নিধন কার্যক্রমের উদ্বোধন গোদাগাড়ীতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান বাস্তবায়নে মতবিনিময় সভা। গোদাগাড়ীতে গোরস্থান কমিটির বিরুদ্ধে জমি দখল ও ভাঙচুরের অভিযোগ। ৫ বছর আইনি লড়াই শেষে গোগ্রামের চেয়ারম্যান পদ ফিরে পেলেন হজরত আলী কাকনহাটে বাল্যবিবাহের আয়োজন বন্ধ করল প্রশাসন: ২ মামলায় ৩৫ হাজার টাকা জরিমানা। গোদাগাড়ীতে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপিত গোদাগাড়ীতে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত অসহায় পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ

গোদাগাড়ীতে সড়ক দুর্ঘটনায় পুলিশ সদস্য নিহত

  • আপডেট সময় : শুক্রবার, ৬ ডিসেম্বর, ২০২৪
  • ৮১৭ বার পঠিত

সারোয়ার সবুজ :-রাজশাহী জেলার গোদাগাড়ী উপজেলার রিশিকুল এলাকায় ট্রাকের ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে পুলিশের একজন কনস্টেবল নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে গোদাগাড়ীর রিশিকুল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত পুলিশ কনস্টেবলের নাম মোস্তাফিজুর রহমান (২৭)। তার বাবার নাম মতিউর রহমান। বর্তমান বাড়ি চাঁপাইনবাবগঞ্জের নাচোলে।

রাজশাহী জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার রফিকুল আলম জানান, নিহত পুলিশ কনস্টেবল মোস্তাফিজুর রহমান রাজশাহী মেট্রোপলিটন পুলিশ লাইনসে কর্মরত ছিলেন।

বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার দিকে রাজশাহী থেকে মোটরসাইকেলযোগে চাঁপাইনবাগঞ্জের নাচোলে যাওয়ার পথে গোদাগাড়ীর রিশিকুল এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা ট্রাকের সঙ্গে সংঘর্ষে মোস্তাফিজুর রহমান গুরুতর আহত হন।

দ্রুত উদ্ধার করে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ময়নাতদন্তের পর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

উল্লেখ্য, নিহত পুলিশ কনস্টেবল মোস্তাফিজুর রহমানের বাবা মতিউর রহমানও পুলিশে চাকরি করতেন। সম্প্রতি তিনি অবসরোত্তর ছুটিতে গেছেন। এ ব্যাপারে গোদাগাড়ী থানায় একটি মামলা রুজু করা হয়েছে।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ গোদাগাড়ী নিউজ 24
Theme Customized By Shakil IT Park