সারোয়ার সবুজ:-
রাজশাহীর গোদাগাড়ীতে রক্ষাগোলা সদস্যদের ৩ দিনব্যাপী প্রশিক্ষণ সমাপ্ত হয়েছে।
আজ ২৯ অক্টোবর ২০২৬, রোজ বৃহস্পতিবার কাকনহাটে অবস্থিত সিসিবিভিও শাখা কার্যালয়ের প্রশিক্ষণ কক্ষে *”রাসায়নিক সার ব্যবহারের পূর্ব সতর্কতা ও পরিবেশবান্ধব উপায়ে ফসলের রোগ বালাই দমন পদ্ধতি”* বিষয়ক প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠিত হয়।
সিসিবিভিও, রাজশাহীর আয়োজনে এবং ব্রেড ফর দি ওয়ার্ল্ড, জার্মানীর সহযোগিতায়* আয়োজিত এই প্রশিক্ষণে পৃথক ৩টি ব্যাচে মোট ১০৮ জন রক্ষাগোলা সদস্য অংশগ্রহণ করেন।
প্রশিক্ষণের আলোচ্য বিষয় ছিল:
রাসায়নিক বালাইনাশকের ক্ষতিকর দিক ও জৈব বালাইনাশকের গুরুত্ব।
ঘরে বসে সহজে তৈরি যোগ্য বালাইনাশক (তত্ত্ব ও উপকরণ)।জৈব বালাইনাশক তৈরির ব্যবহারিক অধিবেশন,প্রয়োগ পদ্ধতি ও সতর্কতা।
প্রশিক্ষণে সহায়ক হিসেবে দায়িত্ব পালন করেন ঊর্ধ্বতন কর্মসূচি কর্মকর্তা সৌমিক ডুমরী এবং রিসোর্স পার্সন হিসেবে উপস্থিত ছিলেন *গোদাগাড়ী উপজেলা কৃষি অফিসের উপ-সহকারী কৃষি কর্মকর্তা জুয়েল রানা।
আয়োজকরা জানান, রাসায়নিকের ক্ষতিকর প্রভাব থেকে পরিবেশ ও মানবস্বাস্থ্য রক্ষায় এবং নিরাপদ ফসল উৎপাদনে রক্ষাগোলা সদস্যদের মাধ্যমে কৃষকদের মাঝে পরিবেশবান্ধব কৃষি প্রযুক্তি ছড়িয়ে দিতেই এই প্রশিক্ষণ।