1. admin@godagarinews24.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৪ অপরাহ্ন
শিরোনাম :
রাজশাহীতে ৪০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার, আরেক শীর্ষ আসামি পলাতক গোদাগাড়ী উপজেলা প্রশাসনের সাথে রক্ষাগোলা সমন্বয় কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত। গোদাগাড়ীতে জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলামের উপস্থিতিতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ও অসহায় পরিবারের মাঝে বিভিন্ন সহায়তা প্রদান। পুঠিয়ায় তিন মাসব্যাপী মশক নিধন কার্যক্রমের উদ্বোধন গোদাগাড়ীতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান বাস্তবায়নে মতবিনিময় সভা। গোদাগাড়ীতে গোরস্থান কমিটির বিরুদ্ধে জমি দখল ও ভাঙচুরের অভিযোগ। ৫ বছর আইনি লড়াই শেষে গোগ্রামের চেয়ারম্যান পদ ফিরে পেলেন হজরত আলী কাকনহাটে বাল্যবিবাহের আয়োজন বন্ধ করল প্রশাসন: ২ মামলায় ৩৫ হাজার টাকা জরিমানা। গোদাগাড়ীতে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপিত গোদাগাড়ীতে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত অসহায় পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ

মোহনপুরে যাত্রীবাহী বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ৩০ জানুয়ারি, ২০২৫
  • ২৯০ বার পঠিত

মোজাহার ইসলাম মোহনপুর প্রতিনিধি

রাজশাহীর মোহনপুরে রাজশাহী-টু নওগাঁ আঞ্চলিক মহাসড়কে যাত্রীবাহী বাসের ধাক্কায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) সকাল সাড়ে নয়টার দিকে এ সড়ক দুর্ঘটনা ঘটে। নিহতের পরিচয় পঞ্চগড় জেলার সদর থানার মোল্লাহ পাড়া গ্রামের খাদেম আলী ছেলে ইউসুফ আলী (৩২)। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ইউসুফ আলী পঞ্চগড় শক্তি ফাউন্ডেশন এর মাঠ কর্মী পদে মোহনপুর শাখা অফিসে কর্মরত ছিলেন। তিনি মোহনপুর অফিস থেকে কিস্তির টাকা উত্তোলন করার জন্য সুজুকি মোটরসাইকেল ১১০ সিসি যার রেজি: নং- পঞ্চগড় হ – ১২-২৩৬০ যোগে উপজেলার বাকশিমইল ইউপির অন্তর্গত পত্রপুর গামস্থ্য জুটমিলের ১০০ গজ দূরে পৌঁছা মাত্রই রাজশাহী হতে ছেড়ে আসা সূর্য পরিবহন (যার রেজি নং ঢাকা মেট্রো-ব- ১৪-৫৯৪৮) ধাক্কা দিলে ইউসুফ আলী মহাসড়কের উপরে পড়ে গিয়ে গুরুতর রক্তাক্ত যখম প্রাপ্ত হয়। স্থানীয় লোকজন বিষয়টি দেখতে পেয়ে তাৎক্ষণিক উদ্ধার করে মোহনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য নিয়ে যায়। দায়িত্বরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষ ইউসুফ আলী কে মৃত বলে ঘোষণা করেন। এ বিষয়ে মোহনপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল হান‌্নান জানান, এই ঘটনায় ঘাতক বাস মোহনপুর থানায় আটক রয়েছে। অভিযোগের প্রেক্ষিতে পরবর্তীতে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ গোদাগাড়ী নিউজ 24
Theme Customized By Shakil IT Park