*সারোয়ার সবুজ:* আজ সোমবার, ৬ অক্টোবর দুপুরে রাজশাহীর গোদাগাড়ী উপজেলার ১নং গোদাগাড়ী ইউনিয়নের আইহাই রাহি এলাকায় দুপুর ১২ টার সময় এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।
নিহত শিশুর নাম আলী হাসান (৫)। সে আইহাই রাহি গ্রামের মো: আলমগীর হোসেনের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে খেলার সময় আলী হাসান সবার অজান্তে বাড়ির পাশের পুকুরে পড়ে যায়। অনেক খোঁজাখুঁজির পর স্বজনরা তাকে পুকুর থেকে অচেতন অবস্থায় উদ্ধার করে।
পরে দ্রুত *গোদাগাড়ী ৩১ শয্যা হাসপাতালে* নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক আলী হাসানকে মৃত ঘোষণা* করেন। আলী হাসানের মৃত্যুর খবরে আই হাই রাহি এলাকায় নেমে আসে শোকের ছায়া ।