1. admin@godagarinews24.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৪ অপরাহ্ন
শিরোনাম :
রাজশাহীতে ৪০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার, আরেক শীর্ষ আসামি পলাতক গোদাগাড়ী উপজেলা প্রশাসনের সাথে রক্ষাগোলা সমন্বয় কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত। গোদাগাড়ীতে জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলামের উপস্থিতিতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ও অসহায় পরিবারের মাঝে বিভিন্ন সহায়তা প্রদান। পুঠিয়ায় তিন মাসব্যাপী মশক নিধন কার্যক্রমের উদ্বোধন গোদাগাড়ীতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান বাস্তবায়নে মতবিনিময় সভা। গোদাগাড়ীতে গোরস্থান কমিটির বিরুদ্ধে জমি দখল ও ভাঙচুরের অভিযোগ। ৫ বছর আইনি লড়াই শেষে গোগ্রামের চেয়ারম্যান পদ ফিরে পেলেন হজরত আলী কাকনহাটে বাল্যবিবাহের আয়োজন বন্ধ করল প্রশাসন: ২ মামলায় ৩৫ হাজার টাকা জরিমানা। গোদাগাড়ীতে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপিত গোদাগাড়ীতে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত অসহায় পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ

রাজশাহীর গোদাগাড়ীতে ইজিবাইকের ধাক্কায় নিহত ১

  • আপডেট সময় : বুধবার, ২৩ অক্টোবর, ২০২৪
  • ৮৮৪ বার পঠিত

সাইফুল ইসলাম (গোদাগাড়ী) রাজশাহী প্রতিনিধি : রাজশাহী চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কে ইজি বাইক এর ধাক্কায় এক বৃদ্ধনিহত হয়েছে । নিহত ওই বৃদ্ধের নাম আরেজুল ইসলাম (৫৫)সে গোদাগাড়ী উপজেলার ছয় ঘাটি এলাকার বাসিন্দা। ঘটনাটি ঘটে ২৩/১০/২০২৪/রোজ বুধবার ভোর ছয়টায় রাজশাহী চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কের ছয় ঘাটি মোড়ে। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায় নিহত আরেজুল সকালে ফজরের নামাজ পড়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়ে ছয় ঘাঁটি মোড়ে রাস্তা পার হচ্ছিলেন। এসময় গোদাগাড়ী থেকে রাজশাহী ছেড়ে আাসা একটি ইজিবাইক ছয় ঘাঁটি এলাকায় পৌঁছে আরিজুল কে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে। এসময় স্থানীয়রা আরেজুল কে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু ঘটে । এ বিষয়ে যোগাযোগ করা হলে গোদাগাড়ী প্রেমতলী ফাঁড়ি পুলিশের ইনচার্জ মাকছুদুর রহমান জানান এ দুর্ঘটনার বিষয়টি তার জানা নেই, তাছাড়া নিহতের পরিবার থেকে তাকে অবগত করা হয়নি বলে দাবি করেন পুলিশের এই কর্মকর্তা।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ গোদাগাড়ী নিউজ 24
Theme Customized By Shakil IT Park