1. admin@godagarinews24.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৪ অপরাহ্ন
শিরোনাম :
রাজশাহীতে ৪০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার, আরেক শীর্ষ আসামি পলাতক গোদাগাড়ী উপজেলা প্রশাসনের সাথে রক্ষাগোলা সমন্বয় কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত। গোদাগাড়ীতে জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলামের উপস্থিতিতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ও অসহায় পরিবারের মাঝে বিভিন্ন সহায়তা প্রদান। পুঠিয়ায় তিন মাসব্যাপী মশক নিধন কার্যক্রমের উদ্বোধন গোদাগাড়ীতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান বাস্তবায়নে মতবিনিময় সভা। গোদাগাড়ীতে গোরস্থান কমিটির বিরুদ্ধে জমি দখল ও ভাঙচুরের অভিযোগ। ৫ বছর আইনি লড়াই শেষে গোগ্রামের চেয়ারম্যান পদ ফিরে পেলেন হজরত আলী কাকনহাটে বাল্যবিবাহের আয়োজন বন্ধ করল প্রশাসন: ২ মামলায় ৩৫ হাজার টাকা জরিমানা। গোদাগাড়ীতে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপিত গোদাগাড়ীতে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত অসহায় পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ

ড্রাগন বাগানের অবৈধ বৈদ্যুতিক তারে স্পৃষ্ট হয়ে ১ কৃষকের মৃত্য

  • আপডেট সময় : সোমবার, ১৪ অক্টোবর, ২০২৪
  • ২৯২ বার পঠিত

সারোয়ার সবুজ :-রাজশাহীর গোদাগাড়ীতে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে ১ কৃষকের মৃত্যু হয়েছে। মৃত ইয়ামিন (১৮) নিজ জমিতে পানি দিতে যাওয়ার পথে ঘটনাটি ঘটে। পিরিজপুর এলাকার মৌলবী আলিমুদ্দীন ড্রাগন বাগানে জি আই তার দিয়ে বিদ্যুৎ সংযোগ দেয় বাগান সেফটির জন্য। রাতে সংযোগ দেন এবং দিনের বেলা সংযোগটি টেনে রাখেন। বিদ্যুৎ বিভাগের অনুমতি ছাড়া সংযোগটি দেওয়া হয়েছিল বলে স্থানীয় সুত্রে জানা যায়।

১৪ অক্টোবর ( সোমবার) আনুমানিক সকাল ৮:৪০ মিনিটে বিদ্যুৎ স্পৃষ্টের ঘটনাটি ঘটে।
ইয়ামিন গোদাগাড়ী উপজেলার বোগদামারী এলাকার মোঃ আবুল কালামের ছেলে।

স্থানীয় সুত্রে জানা যায়, ইয়ামিন ভোরবেলা আলিমুদ্দীনের ড্রাগন বাগানের পাশ দিয়ে তার টমেটোর জমিতে পানি দেওয়ার জন্য যাচ্ছিলেন।এদিকে আলিমুদ্দীনের পেতে রাখা ফাঁদ তিনি খেয়াল করেননি। অবৈধ সংযোগে শরীরের স্পর্শ ঘটলেই ইয়ামিনকে ধরে ফেলে এবং ইয়ামিনের শরীরের একাংশ ঝলসে তার মৃত্যু হয়। এলাকাবাসী প্রেমতুলি পুলিশ তদন্তকেন্দ্রে ফোন দিলে ইয়ামিনের লাশ উদ্ধার করে নিয়ে যায়। পরে ইয়ামিনের পরিবার না দাবিপত্র দিয়ে লাশ বাড়ি নিয়ে যায়।

প্রেমতুলি পুলিশ তদন্তকেন্দ্রের দায়িত্ব প্রাপ্ত এসআই সামিউল ইসলাম জানান, ইয়ামিনের পরিবার নাদাবি পত্র দিয়ে লাশ নিয়ে গেছেন।

এ বিষয়ে জানতে চাইলে রাজশাহী পল্লী বিদ্যুৎ রাজশাহী বিভাগের জিএম রমেন্দ্র জানান, আলিমুদ্দীন জিআই তার দিয়ে বিদ্যুৎ ব্যবহার করতে পারেন না।এটা অবৈধভাবে হয়ত তিনি ব্যবহার করেছেন।আমি বিষয়টি লোক পাঠিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করছি।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ গোদাগাড়ী নিউজ 24
Theme Customized By Shakil IT Park