1. admin@godagarinews24.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩১ অপরাহ্ন
শিরোনাম :
রাজশাহীতে ৪০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার, আরেক শীর্ষ আসামি পলাতক গোদাগাড়ী উপজেলা প্রশাসনের সাথে রক্ষাগোলা সমন্বয় কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত। গোদাগাড়ীতে জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলামের উপস্থিতিতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ও অসহায় পরিবারের মাঝে বিভিন্ন সহায়তা প্রদান। পুঠিয়ায় তিন মাসব্যাপী মশক নিধন কার্যক্রমের উদ্বোধন গোদাগাড়ীতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান বাস্তবায়নে মতবিনিময় সভা। গোদাগাড়ীতে গোরস্থান কমিটির বিরুদ্ধে জমি দখল ও ভাঙচুরের অভিযোগ। ৫ বছর আইনি লড়াই শেষে গোগ্রামের চেয়ারম্যান পদ ফিরে পেলেন হজরত আলী কাকনহাটে বাল্যবিবাহের আয়োজন বন্ধ করল প্রশাসন: ২ মামলায় ৩৫ হাজার টাকা জরিমানা। গোদাগাড়ীতে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপিত গোদাগাড়ীতে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত অসহায় পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ

রাজশাহীতে ট্রাক চাপায় তিন মোটরসাইকেল আরোহী নিহত

  • আপডেট সময় : শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪
  • ২৯৩ বার পঠিত

রাজশাহীর পবায় বালুবাহী ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী তিন যুবক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দুইজন। শুক্রবার (১৯ এপ্রিল) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার দামকুড়া মুরালিপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। হতাহতদের উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে পাঠানো হয়েছে।

নিহতরা হলেন- দামকুড়ার নতুন কসবা এলাকার লাল মোহাম্মদের ছেলে আসিফ ইকবাল (১৯),
সুত্রাবন এালাকার আলমগীরের ছেলে সুইট (৩১) ও লালমনিরহাট সদরের জহুরুল ইসলামের ছেলে তাজুল ইসলাম (২৫)।

আহতরা হলেন- দামকুড়া থানার আলীগঞ্জ এলাকার রবিউল ইসলামের ছেলে জুলহাস উদ্দিন (৩২) ও একই থানার নতুন কসবা এলাকার মানিক মিয়ার ছেলে রিমন হোসেন (৩৫)।

স্থানীয় সূত্রে জানা গেছে, দুটি মোটরসাইকেলে পাঁচজন ছিলেন। তারা বিকেল ৪টার দিকে শহরের দিকে বেড়াতে যাচ্ছিলেন। তারা মুরালিপুর এলাকায় যাওয়ার পর নগরী থেকে ছেড়ে যাওয়া একটি ড্রাম ট্রাক মোড়ে বাঁক নিতে যায়। এ সময় সামনে একটি অটোরিকশা পড়ে গেলে ড্রাম ট্রাকের চালক অটোরিকশাকে সাইড দিতে গিয়ে দুই মোটরসাইকেলকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনজন নিহত হন। মোটরসাইকেলে থাকা আরও দুইজন গুরুতর আহন হন।

দামকুড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আকবার জানান, খবর পেয়ে দামকুড়া থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে নিহতদের মরদেহ উদ্ধার করে রামেক হাসপাতালের মর্গে পাঠায়। আপাতত মরদেহ রামেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে। আইনগত ব্যবস্থা নিয়ে মরদেহ হস্তান্তর করা হবে।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ গোদাগাড়ী নিউজ 24
Theme Customized By Shakil IT Park