1. admin@godagarinews24.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৪ অপরাহ্ন
শিরোনাম :
রাজশাহীতে ৪০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার, আরেক শীর্ষ আসামি পলাতক গোদাগাড়ী উপজেলা প্রশাসনের সাথে রক্ষাগোলা সমন্বয় কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত। গোদাগাড়ীতে জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলামের উপস্থিতিতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ও অসহায় পরিবারের মাঝে বিভিন্ন সহায়তা প্রদান। পুঠিয়ায় তিন মাসব্যাপী মশক নিধন কার্যক্রমের উদ্বোধন গোদাগাড়ীতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান বাস্তবায়নে মতবিনিময় সভা। গোদাগাড়ীতে গোরস্থান কমিটির বিরুদ্ধে জমি দখল ও ভাঙচুরের অভিযোগ। ৫ বছর আইনি লড়াই শেষে গোগ্রামের চেয়ারম্যান পদ ফিরে পেলেন হজরত আলী কাকনহাটে বাল্যবিবাহের আয়োজন বন্ধ করল প্রশাসন: ২ মামলায় ৩৫ হাজার টাকা জরিমানা। গোদাগাড়ীতে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপিত গোদাগাড়ীতে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত অসহায় পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ

নিয়ামতপুরে পিক-আপের ধাক্কায় নিহতের ঘটনায় মামলা, চালক গ্রেপ্তার

  • আপডেট সময় : শুক্রবার, ২২ ডিসেম্বর, ২০২৩
  • ২৮০ বার পঠিত

এস এম রকিবুল হাসান
নিয়ামতপুর(নওগাঁ) প্রতিনিধি

নওগাঁর নিয়ামতপুরে সড়ক দূর্ঘটনায় দু’জন নিহতের ঘটনায় থানায় মামলা করেছেন দূর্ঘটনায় নিহতের এক চাচাতো ভাই।
নিয়ামতপুর থানায় বুধবার (২০ ডিসেম্বর) রাতে উপস্থিত হয়ে দূর্ঘটনায় নিহত উপজেলার রসুলপুর ইউনিয়নের টগরইল গ্রামের পারভেজের (২০) চাচাতো ভাই তারিপ আলী মামলাটি করেন। মামলায় পিকাপ চালক সানোয়ার হোসেনকে(২৭) আসামী করা হয়।
দৈনিক উপচার পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করেছেন থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাইদুল ইসলাম।
মামলার এজাহার সূত্রে জানা গেছে,
বুধবার (২০ ডিসেম্বর) উপজেলার রসুলপুর ইউনিয়নের নাচোল-ধানসুরা আঞ্চলিক সড়কে টগরইল নামক স্থানে দুপুর ১২ টার দিকে মুরগী বোঝাই পিক-আপের সাথে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে মোটরসাইকেল চালক হাবিবের (২৩) ঘটনাস্থলেই মৃত্যু হয়। নিহত হাবিব চাঁপাইনবাবগঞ্জ জেলা সদরের আনারুল ইসলামের ছেলে। মোটরসাইকেলের পেছনে থাকা পারভেজ (২০) গুরুতর আহত হলে নাচোল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তাঁরও মৃত্যু হয়। নিহত পারভেজ উপজেলার রসুলপুর ইউনিয়নের টগরইল গ্রামের সিরাজুল ইসলামের ছেলে।
ওসি আরও জানান, সুরাহাতাল প্রতিবেদনের মাধ্যমে নিহত দুজনের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় একটি মামলা ও পিক-আপটি থানা হেফাজতে নেওয়া হয়েছে এবং পিক-আপ চালককে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ গোদাগাড়ী নিউজ 24
Theme Customized By Shakil IT Park