1. admin@godagarinews24.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৭:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
গোদাগাড়ীতে পরিবেশ আইনে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ২ মামলায় ১ লক্ষ ৮ হাজার টাকা জরিমানা।  গোদাগাড়ীতে রক্ষাগোলা সদস্যদের পরিবেশবান্ধব বালাই দমন প্রশিক্ষণ সমাপ্ত গোদাগাড়ীর কৃতি সন্তান শিহাব শাহরিয়ার রাজশাহী জেলা জাতীয় ছাত্রশক্তির সদস্য সচিব মনোনীত গোদাগাড়ীতে মসজিদ কমিটি নিয়ে দ্বন্দ্ব: প্রাণনাশের হুমকির অভিযোগে থানায় জিডি রাজশাহীতে দোয়া ও শ্রদ্ধায় স্মরণ করা হলো সাংবাদিক নেতা মুহম্মদ আলতাফ হোসেনকে সার-ডিলার নিয়োগে অনিয়ম ও মিথ্যা মামলার প্রতিবাদে কৃষক দল নেতার সংবাদ সম্মেলন গোদাগাড়ীতে বর্ণাঢ্য আয়োজনে ৩৬তম আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত “ভুয়া ফেসবুক আইডিতে সাংবাদিকদের চরিত্রহরণ” নেপথ্যের কুশীলবদের গ্রেফতারে আরএমপিকে রাজশাহী প্রেসক্লাবের ২৪ ঘণ্টার আল্টিমেটাম গোদাগাড়ীতে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত। বন্দি নির্যাতন ও অর্থবাণিজ্যের অভিযোগ গাইবান্ধা কারাগারে জেলার মুনির ও পিআই আরিফের বেপরোয়া সিন্ডিকেট

তিতাসে একতা বাসের ধাক্কায় প্রাণ গেলো তানজিনা নামে এক শিক্ষার্থীর

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ৮ ফেব্রুয়ারি, ২০২৪
  • ৪১৮ বার পঠিত

তিতাস (কুমিল্লা) প্রতিনিধিঃ

কুমিল্লার তিতাসে তানজিনা আক্তার নামে পাঁচ বছরের শিশুর প্রাণ কেড়ে নিল নিউ একতা বাস সার্ভিস লিঃ নামের হোমনা-কুমিল্লা গামী একটি বাস। গতকাল বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) দুপুর সোয়া ১২ টায় জগতপুর ইউনিয়নের টেগুরিয়াপাড়া (বাতাকান্দি) গ্রামের সফিক মিয়া ও মাসুদা বেগমের তৃতীয় সন্তান। জানা যায়, মেয়েটি বাতাকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাক-প্রাথমিক শ্রেণির ছাত্রী। তার বাবা সফিক মিয়া একজন সিএনজি চালক ও মা অন্যের বাসায় ঝি এর কাজ করেন। অত্যন্ত নিরীহ পরিবারের একজন মেয়ে ছিলেন তানজিনা।এবিষয়ে বাতাকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আক্তার হোসেন বলেন, অত্যন্ত পরিতাপের বিষয়। সকালে ক্লাশ করে তানজিনা বাসায় ফিরছিলো তার বড় বোনের সাথে। সোয়া বারটার দিকে শুনি একতা বাসের ধাক্কায় মেয়েটি মারা গেছে।সাথে সাথে আমরা তাকে দেখতে যাই। আমি একটি কথাই বলব, আল্লাহ যেন তাকে বেহেশত নসিব করে এবং পরিবারকে শোক সইবার তৌফিক দান করেন। এ বিষয়ে তিতাস থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)কাঞ্চন কান্তি দাশ বলেন, বিষয়টি অত্যন্ত দুঃখজনক। আইনগত যাবতীয় ব্যবস্থা তিতাস থানার পক্ষ থেকে গ্রহণ করা হবে।সচেতন মহল সামাজিক যোগাযোগ মাধ্যমে তীব্র নিন্দা জানাচ্ছেন এবং একতা বাসের বেপরোয়া চলচলের নিয়ন্ত্রণ চাইছেন।ঘটনার পর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে নিন্দার ঝড় বইছে।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ গোদাগাড়ী নিউজ 24
Theme Customized By Shakil IT Park