1. admin@godagarinews24.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৩ অপরাহ্ন
শিরোনাম :
রাজশাহীতে ৪০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার, আরেক শীর্ষ আসামি পলাতক গোদাগাড়ী উপজেলা প্রশাসনের সাথে রক্ষাগোলা সমন্বয় কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত। গোদাগাড়ীতে জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলামের উপস্থিতিতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ও অসহায় পরিবারের মাঝে বিভিন্ন সহায়তা প্রদান। পুঠিয়ায় তিন মাসব্যাপী মশক নিধন কার্যক্রমের উদ্বোধন গোদাগাড়ীতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান বাস্তবায়নে মতবিনিময় সভা। গোদাগাড়ীতে গোরস্থান কমিটির বিরুদ্ধে জমি দখল ও ভাঙচুরের অভিযোগ। ৫ বছর আইনি লড়াই শেষে গোগ্রামের চেয়ারম্যান পদ ফিরে পেলেন হজরত আলী কাকনহাটে বাল্যবিবাহের আয়োজন বন্ধ করল প্রশাসন: ২ মামলায় ৩৫ হাজার টাকা জরিমানা। গোদাগাড়ীতে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপিত গোদাগাড়ীতে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত অসহায় পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ

তানোরে জাম পাড়তে গিয়ে গাছ থেকে পড়ে শিশুর মৃত্যু

  • আপডেট সময় : শনিবার, ৮ জুন, ২০২৪
  • ১৯৮ বার পঠিত

তানোর প্রতিনিধি:
রাজশাহীর তানোরে জাম গাছে উঠে জাম পাড়তে গিয়ে গাছ থেকে পড়ে শিশুর মৃত্যুর ঘটনা ঘটেছে। এমন মর্মান্তিক গাছ থেকে পড়ে মৃত্যুর ঘটনাটি ঘটেছে,উপজেলা ক্যাম্পাসের ভিতরে। নিহত শিশুর নাম জয়নাল আবেদীন(১২)।সে তানোর পৌর এলাকার শিতলী পাড়া গ্রামের আব্দুল করিমের পুত্র। ঘটনা ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, নিহত শিশু জয়নাল সকালে তার বাপ মায়ের সাথে উপজেলা ক্যাম্পাসের ভেতরে একটি জাম গাছে জাম পাড়তে যান। এসময় জয়নাল জাম গাছে উঠে জাম পাড়তে লাগেন। জাম পাড়তে এডাল থেকে ওডাল পার হতে গিয়ে ডাল ভেঙে মসজিদের ছাঁদের উপরে পড়ে যায়। এতে করে ছাঁদে পড়ে তার মাথা ফেটে যায়। তৎক্ষনাৎ ঘটনাস্থল থেকে শিশু জয়নাল কে উদ্ধার করে তানোর স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে দ্রুত রাজশাহী মেডিকেল হাসপাতালে রেফার্ড করেন। এতে করে রাজশাহী মেডিকেল হাসপাতালে নিয়ে যাওয়ার পরপরই তার মৃত্যু হয়। নিহত শিশু জয়নালের এমন মর্মান্তিক অকাল মৃত্যুর ঘটনায় এলাকাজুড়ে নেমে এসেছে শোকের ছায়া। এবিষয়ে তানোর থানার অফিসার ইনচার্জ ওসি আব্দুর রহিম জানান, নিহত শিশুর পরিবার থেকে এখনো কোন অভিযোগ পাওয়া যায়নি,অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষ আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ গোদাগাড়ী নিউজ 24
Theme Customized By Shakil IT Park