1. admin@godagarinews24.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৩:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
গোদাগাড়ীতে পরিবেশ আইনে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ২ মামলায় ১ লক্ষ ৮ হাজার টাকা জরিমানা।  গোদাগাড়ীতে রক্ষাগোলা সদস্যদের পরিবেশবান্ধব বালাই দমন প্রশিক্ষণ সমাপ্ত গোদাগাড়ীর কৃতি সন্তান শিহাব শাহরিয়ার রাজশাহী জেলা জাতীয় ছাত্রশক্তির সদস্য সচিব মনোনীত গোদাগাড়ীতে মসজিদ কমিটি নিয়ে দ্বন্দ্ব: প্রাণনাশের হুমকির অভিযোগে থানায় জিডি রাজশাহীতে দোয়া ও শ্রদ্ধায় স্মরণ করা হলো সাংবাদিক নেতা মুহম্মদ আলতাফ হোসেনকে সার-ডিলার নিয়োগে অনিয়ম ও মিথ্যা মামলার প্রতিবাদে কৃষক দল নেতার সংবাদ সম্মেলন গোদাগাড়ীতে বর্ণাঢ্য আয়োজনে ৩৬তম আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত “ভুয়া ফেসবুক আইডিতে সাংবাদিকদের চরিত্রহরণ” নেপথ্যের কুশীলবদের গ্রেফতারে আরএমপিকে রাজশাহী প্রেসক্লাবের ২৪ ঘণ্টার আল্টিমেটাম গোদাগাড়ীতে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত। বন্দি নির্যাতন ও অর্থবাণিজ্যের অভিযোগ গাইবান্ধা কারাগারে জেলার মুনির ও পিআই আরিফের বেপরোয়া সিন্ডিকেট

তারুণ্যের আইকন নোঙ্গর প্রতীকে শামসুজ্জোহা বাবু

  • আপডেট সময় : রবিবার, ২৪ ডিসেম্বর, ২০২৩
  • ৬৫৭ বার পঠিত

সারোয়ার সবুজ :-

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সারাদেশের নাই রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) আসনেও চলছে নির্বাচনী আমেজ,
এই আসনে নোঙ্গর প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছেন বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন-বিএনএম এ-র মনোনীত প্রার্থী  তরুণ সমাজসেবক, শিক্ষক ও সাংবাদিক, শামসুজ্জাহা বাবু।
ইতিমধ্যেই তিনি তরুণদের আইকন হিসাবে জনপ্রিয়তা পেয়েছেন এমনটাই বলছেন তরুণরা,
বিশেষ করে এবারের নির্বাচনে যারা নতুন ভোটার এবার প্রথম ভোট দেবেন তাদের সাথে কথা বললে তাদের অনেকেই  বলেন,
আমরা নতুন এবং আমরা নতুন কিছু ও পরিবর্তন  চাই। তারা আরো বলেন এবারের নির্বাচনে এখানকার প্রার্থীদের মধ্যে সব থেকে কম বয়সি প্রার্থী শামসুজ্জোহা বাবু, এত কম বয়সে একটা দলের মনোনয়ন পেয়েই তিনি চমক দেখিয়েছেন তিনি নির্বাচিত হলে তরুণদের জন্য অনেক চমক থাকবে।
বিশেষ করে বাবু নিজে তরুণ ভোটার হওয়ায় তরুণদের একটা উল্লেখযোগ্য অংশ তার সাথে যোগ দিয়েছেন।
বাবু স্থানীয় একটি বালিকা বিদ্যালয়ের শিক্ষক এবং দীর্ঘদিন ধরে একটি ক্লিনিক ব্যবসার সাথে সম্পৃক্ত থাকায় সাধারণ মানুষের সাথে তার যে যোগাযোগ সেটিকে কাজে লাগাতে চাচ্ছেন।
স্থানীয়রা বলছেন, দলীয় মনোনয়ন জমা দেয়ার পর থেকে বাবু ইউনিয়নে, ইউনিয়নে গিয়ে নিজের অবস্থান তুলে ধরছেন। তিনি বলছে দিন বদলের অঙ্গিকার নিয়ে রাজনীতি শুর করেছেন। যারা দীর্ঘদিনের অসঙ্গতি থেকে মুক্তি চান, নতুন পথের খোঁজ করছেন তাদের প্রার্থী হয়ে মাঠে থাকতে চান।
এদিকে প্রতীক বরাদ্দের পর থেকেই ব্যস্ত সময় পার করছেন শামসুজ্জোহা বাবু তিনি বলেন আমি আপনাদের সন্তান আপনাদের ভাই আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন আমি যেন আপনাদের সন্তান ও ভাই হয়ে আপনাদের সেবা করে যেতে পারি
Facebook Comments Box
এই জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ গোদাগাড়ী নিউজ 24
Theme Customized By Shakil IT Park