1. admin@godagarinews24.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
রাজশাহীতে ৪০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার, আরেক শীর্ষ আসামি পলাতক গোদাগাড়ী উপজেলা প্রশাসনের সাথে রক্ষাগোলা সমন্বয় কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত। গোদাগাড়ীতে জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলামের উপস্থিতিতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ও অসহায় পরিবারের মাঝে বিভিন্ন সহায়তা প্রদান। পুঠিয়ায় তিন মাসব্যাপী মশক নিধন কার্যক্রমের উদ্বোধন গোদাগাড়ীতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান বাস্তবায়নে মতবিনিময় সভা। গোদাগাড়ীতে গোরস্থান কমিটির বিরুদ্ধে জমি দখল ও ভাঙচুরের অভিযোগ। ৫ বছর আইনি লড়াই শেষে গোগ্রামের চেয়ারম্যান পদ ফিরে পেলেন হজরত আলী কাকনহাটে বাল্যবিবাহের আয়োজন বন্ধ করল প্রশাসন: ২ মামলায় ৩৫ হাজার টাকা জরিমানা। গোদাগাড়ীতে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপিত গোদাগাড়ীতে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত অসহায় পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ

গোদাগাড়ীতে আওয়ামী দোসরদের বিচার দাবিতে বিক্ষোভ মিছিল

  • আপডেট সময় : শুক্রবার, ৭ ফেব্রুয়ারি, ২০২৫
  • ৬৫৫ বার পঠিত

সারোয়ার সবুজ :- রক্তে ভেজা বাংলায়, খুনি হাসিনা ও তার দোসরের ঠাই নাই, ফ্যাসিস্ট হাসিনা কর্তৃক ছাত্র জনতার উপর গুলি চালিয়ে গণহত্যা এবং খুনি হাসিনা সহ তার দোসরদের বিচারের দাবীতে জাতীয়তাবাদি দল বিএনপি গোদাগাড়ী পৌর শাখার উদ্যোগে বিক্ষোভ মিছিল করেছে দলীয় নেতাকর্মীরা। মিছিলটি পৌরসভার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে ডাইংপাড়া গোল চত্বরে এসে শেষ হয়।

৭ ফেব্রুয়ারী ( শুক্রবার ) বিকেল ৪ টায় মিছিল শেষে উপজেলার ডাইংপাড়া মোড়ে সমাবেশ করে দলটি।
এতে উপস্থিত ছিলেন গোদাগাড়ী পৌরসভার সাবেক মেয়র মোঃ আনোয়ারুল ইসলাম চৌধুরী, রাজশাহী জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ও গোদাগাড়ী পৌর যুবদলের আহবায়ক মোঃ মাহবুবুর রহমান বিপ্লব, ডাইংপাড়া বনিক সমিতির সভাপতি মোঃ আসাদুজ্জামান মিলনসহ দলটির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা।
গোদাগাড়ী পৌর যুবদলের আহবায়ক মাহবুবুর রহমান বিপ্লব বলেন, আওয়ামী লীগ বিগত ১৫ বছরে দেশব্যাপী যে গনহত্যা চালিয়েছে আমরা তার তিব্র প্রতিবাদ জানায়। এই বাংলার মাটিতে খুনিদের কোন প্রকার ষড়যন্ত্র সহ্য করা হবে না। গণহত্যাকারী হাসিনা দেশের বাইরে বসে ষড়যন্ত্র করছে। যতদিন পর্যন্ত তাকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করা না হবে, ততদিন দেশের জনগণ তাকে ঘৃণাভরে প্রত্যাখান করবে।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ গোদাগাড়ী নিউজ 24
Theme Customized By Shakil IT Park