1. admin@godagarinews24.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
রাজশাহীতে ৪০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার, আরেক শীর্ষ আসামি পলাতক গোদাগাড়ী উপজেলা প্রশাসনের সাথে রক্ষাগোলা সমন্বয় কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত। গোদাগাড়ীতে জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলামের উপস্থিতিতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ও অসহায় পরিবারের মাঝে বিভিন্ন সহায়তা প্রদান। পুঠিয়ায় তিন মাসব্যাপী মশক নিধন কার্যক্রমের উদ্বোধন গোদাগাড়ীতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান বাস্তবায়নে মতবিনিময় সভা। গোদাগাড়ীতে গোরস্থান কমিটির বিরুদ্ধে জমি দখল ও ভাঙচুরের অভিযোগ। ৫ বছর আইনি লড়াই শেষে গোগ্রামের চেয়ারম্যান পদ ফিরে পেলেন হজরত আলী কাকনহাটে বাল্যবিবাহের আয়োজন বন্ধ করল প্রশাসন: ২ মামলায় ৩৫ হাজার টাকা জরিমানা। গোদাগাড়ীতে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপিত গোদাগাড়ীতে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত অসহায় পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ

সাবেক মন্ত্রী ব্যারিস্টার আমিনুল হকের মৃত্যু বার্ষিকী উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

  • আপডেট সময় : সোমবার, ২১ এপ্রিল, ২০২৫
  • ৯৪২ বার পঠিত

সারোয়ার সবুজ :- রাজশাহী -১ ( গোদাগাড়ী – তানোর) এর সাবেক ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী ও বিএনপি নির্বাহী কমিটির সাবেক ভাইস- চেয়ারম্যান ব্যারিস্টার মোঃ আমিনুল হকের ৬ষ্ঠ মৃত্যু বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে ।

২১ এপ্রিল ( সোমবার) বিকাল ৪ টায় গোদাগাড়ী উপজেলা সদরের জাতীয়তাবাদী দল বিএনপির কার্যালয়ে এই আয়োজন করা হয়।
ব্যারিস্টার আমিনুল হক ২১ এপ্রিল ২০১৯ তারিখে ৭৬ বছর বয়সে ফুসফুসের ক্যান্সারে মারা যান।
তিনি একাধারে একজন ব্যারিস্টার, দক্ষ রাজনীতিবিদ, বাংলাদেশ সরকারের মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন। ১৯৯১, ১৯৯৬ এবং ২০০১ সালের নির্বাচনে তিনি রাজশাহী-১ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। তিনি ২০০১-২০০৬ সময়কালে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রীর দায়িত্ব পালন করেন ।

এসময় উপস্থিত ছিলেন, গোদাগাড়ী তানোর রাজশাহী -১ আসনের মনোনয়ন প্রত্যাশি ব্যারিস্টার আমিনুল হকের ভাই ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা কাউন্সিলের সদস্য মেজর জেনারেল (অব.) শরীফ উদ্দীন, রাজশাহী সদর আসনের সাবেক এমপি মিজানুর রহমান মিনু, রাজশাহী সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুল, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা হারুনুর রশীদ, যুবদল নেতা মাহবুবুর রহমান বিপ্লব, বিএনপি নেতা আনোয়ারুল ইসলাম চৌধুরীসহ বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ গোদাগাড়ী নিউজ 24
Theme Customized By Shakil IT Park