1. admin@godagarinews24.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৪ অপরাহ্ন
শিরোনাম :
রাজশাহীতে ৪০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার, আরেক শীর্ষ আসামি পলাতক গোদাগাড়ী উপজেলা প্রশাসনের সাথে রক্ষাগোলা সমন্বয় কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত। গোদাগাড়ীতে জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলামের উপস্থিতিতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ও অসহায় পরিবারের মাঝে বিভিন্ন সহায়তা প্রদান। পুঠিয়ায় তিন মাসব্যাপী মশক নিধন কার্যক্রমের উদ্বোধন গোদাগাড়ীতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান বাস্তবায়নে মতবিনিময় সভা। গোদাগাড়ীতে গোরস্থান কমিটির বিরুদ্ধে জমি দখল ও ভাঙচুরের অভিযোগ। ৫ বছর আইনি লড়াই শেষে গোগ্রামের চেয়ারম্যান পদ ফিরে পেলেন হজরত আলী কাকনহাটে বাল্যবিবাহের আয়োজন বন্ধ করল প্রশাসন: ২ মামলায় ৩৫ হাজার টাকা জরিমানা। গোদাগাড়ীতে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপিত গোদাগাড়ীতে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত অসহায় পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ

সমবায় দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

  • আপডেট সময় : শনিবার, ২ নভেম্বর, ২০২৪
  • ১৫১ বার পঠিত

সারোয়ার সবুজ :- সারা দেশের মত গোদাগাড়ীতেও জাতীয় সমবায় দিবস -২০২৪ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। র‍্যালিটি গোদাগাড়ী উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা হলরুমে এসে শেষ হয়।

শনিবার ( ২ নভেম্বর) সকাল ১০ টায় উপজেলা হলরুমের সম্মুখে জাতীয় সংগীত পরিবেশন ও পতাকা উত্তোলন শেষে আলোচনা সভাটি অনুষ্ঠিত হয়।


গোদাগাড়ী উপজেলা প্রশাসন, সমবায় দপ্তর ও স্থানীয় সমবায়ীদের আয়োজনে ও উপজেলা সমবায় অফিসার মোঃ জিগার হাসরতের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গোদাগাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব আবুল হায়াত।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গোদাগাড়ী উপজেলা সহকারী কমিশনার ( ভূমি) জনাব মোঃ শামসুল ইসলাম। আরও উপস্থিত ছিলেন উপজেলা সমবায় অফিসার জিগার হাসরত, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সোহেল রানা, গোদাগাড়ী বণিক সমবায় সমিতি লিমিটেডের নবনির্বাচিত সভাপতি আসাদুজ্জামান মিলন ও সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম সহ অন্যান্য সদস্যগণ।

সমবায় দিবস বাংলাদেশ সরকার ঘোষিত একটি জাতীয় দিবস। সমবায় সম্পর্কে জনগণকে সচেতন করা এবং সমবায় আন্দোলনে গতিশীলতা আনয়নের জন্য দিনটি পালন করা হয়।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ গোদাগাড়ী নিউজ 24
Theme Customized By Shakil IT Park