1. admin@godagarinews24.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০২:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
গোদাগাড়ীতে পরিবেশ আইনে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ২ মামলায় ১ লক্ষ ৮ হাজার টাকা জরিমানা।  গোদাগাড়ীতে রক্ষাগোলা সদস্যদের পরিবেশবান্ধব বালাই দমন প্রশিক্ষণ সমাপ্ত গোদাগাড়ীর কৃতি সন্তান শিহাব শাহরিয়ার রাজশাহী জেলা জাতীয় ছাত্রশক্তির সদস্য সচিব মনোনীত গোদাগাড়ীতে মসজিদ কমিটি নিয়ে দ্বন্দ্ব: প্রাণনাশের হুমকির অভিযোগে থানায় জিডি রাজশাহীতে দোয়া ও শ্রদ্ধায় স্মরণ করা হলো সাংবাদিক নেতা মুহম্মদ আলতাফ হোসেনকে সার-ডিলার নিয়োগে অনিয়ম ও মিথ্যা মামলার প্রতিবাদে কৃষক দল নেতার সংবাদ সম্মেলন গোদাগাড়ীতে বর্ণাঢ্য আয়োজনে ৩৬তম আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত “ভুয়া ফেসবুক আইডিতে সাংবাদিকদের চরিত্রহরণ” নেপথ্যের কুশীলবদের গ্রেফতারে আরএমপিকে রাজশাহী প্রেসক্লাবের ২৪ ঘণ্টার আল্টিমেটাম গোদাগাড়ীতে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত। বন্দি নির্যাতন ও অর্থবাণিজ্যের অভিযোগ গাইবান্ধা কারাগারে জেলার মুনির ও পিআই আরিফের বেপরোয়া সিন্ডিকেট

রাজশাহীতে দৈনিক উপচার পরিবারের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

  • আপডেট সময় : শুক্রবার, ৬ মার্চ, ২০২৬
  • ৩৩১ বার পঠিত

পবিত্র মাহে রমজান উপলক্ষে রাজশাহীতে দৈনিক উপচার পত্রিকা পরিবারের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার বিকেলে রাজশাহী মহানগরীর রানীবাজার এলাকায় অবস্থিত দৈনিক উপচার পত্রিকার কার্যালয়ে এ দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পত্রিকার যুগ্ম সম্পাদক মোঃ নুরে ইসলাম মিলন এবং সঞ্চালনা করেন সিনিয়র স্টাফ রিপোর্টার সুরুজ আলী।

দোয়া ও ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন দৈনিক গণধ্বনি প্রতিদিন পত্রিকার প্রকাশক ও সম্পাদক, রাজশাহীর এডিটরস ফোরামের দপ্তর সম্পাদক ইয়াকুব শিকদার, এসএ টিভির রাজশাহী ব্যুরো প্রধান মোঃ জাহিদ হাসান, এটিএন বাংলার রাজশাহী প্রতিনিধি সুজাউদ্দিন ছোটন, মাই টিভির রাজশাহী প্রতিনিধি শাহরিয়ার অন্তু, জাতীয় সাংবাদিক সংস্থা রাজশাহী জেলা শাখার সভাপতি মোঃ আসাদুজ্জামান আসাদ, মহানগর সভাপতি মোঃ মাসুদ পারভেজ চৌধুরী, চাঁপাইনবাবগঞ্জ জেলা কমিটির সভাপতি আলেক উদ্দিন দেওয়ান, গোদাগাড়ী উপজেলা কমিটির সভাপতি সারওয়ার সবুজ, রাজশাহী বিভাগীয় প্রেসক্লাবের সভাপতি এম এ আরিফ, সিনিয়র সাংবাদিক আবুল কালাম আজাদ, মাঝারুল ইসলাম চপল, সাহীন সাগরসহ দৈনিক উপচার পত্রিকায় কর্মরত সাংবাদিক ও কর্মকর্তা-কর্মচারীরা।

অনুষ্ঠানে দেশ, জাতি ও সাংবাদিক সমাজের কল্যাণ কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করেন দৈনিক উপচার পত্রিকার স্টাফ রিপোর্টার হাসানুজ্জামান হাসান। দোয়া শেষে উপস্থিত সকলের মাঝে ইফতার পরিবেশন করা হয়।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ গোদাগাড়ী নিউজ 24
Theme Customized By Shakil IT Park