1. admin@godagarinews24.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪০ অপরাহ্ন
শিরোনাম :
রাজশাহীতে ৪০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার, আরেক শীর্ষ আসামি পলাতক গোদাগাড়ী উপজেলা প্রশাসনের সাথে রক্ষাগোলা সমন্বয় কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত। গোদাগাড়ীতে জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলামের উপস্থিতিতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ও অসহায় পরিবারের মাঝে বিভিন্ন সহায়তা প্রদান। পুঠিয়ায় তিন মাসব্যাপী মশক নিধন কার্যক্রমের উদ্বোধন গোদাগাড়ীতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান বাস্তবায়নে মতবিনিময় সভা। গোদাগাড়ীতে গোরস্থান কমিটির বিরুদ্ধে জমি দখল ও ভাঙচুরের অভিযোগ। ৫ বছর আইনি লড়াই শেষে গোগ্রামের চেয়ারম্যান পদ ফিরে পেলেন হজরত আলী কাকনহাটে বাল্যবিবাহের আয়োজন বন্ধ করল প্রশাসন: ২ মামলায় ৩৫ হাজার টাকা জরিমানা। গোদাগাড়ীতে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপিত গোদাগাড়ীতে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত অসহায় পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ

গোদাগাড়ীতে সমাজ ও মানব কল্যাণ সংঘের ১৮তম ইফতার মাহফিল অনুষ্ঠিত

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ৫ মার্চ, ২০২৬
  • ৩৪১ বার পঠিত

 

সারোয়ার সবুজ:-

​রাজশাহীর গোদাগাড়ীতে স্বেচ্ছাসেবী ও জনকল্যাণমূলক প্রতিষ্ঠান ‘সমাজ ও মানব কল্যাণ সংঘ’-এর উদ্যোগে ১৮তম ইফতার মাহফিল সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার (৫ মার্চ) পৌর এলাকার আ ফ জি পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এই মাহফিল অনুষ্ঠিত হয়।

​ডঃ মুহাম্মদ রমজান আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোদাগাড়ী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জনাব মোঃ নাজমুস সাদাত রত্ন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) জনাব মোঃ শামসুল ইসলাম

​মাহফিলে আমন্ত্রিত অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন, জনাব মোঃ গোলাম কিবরিয়া রুলু, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক।​ অধ্যাপক ড. ওবায়দুল্লাহ, সভাপতি, বাংলাদেশ আদর্শ শিক্ষা ফেডারেশন, রাজশাহী জেলা।জনাব মোঃ আনোয়ারুল ইসলাম চৌধুরী, সাবেক মেয়র, গোদাগাড়ী পৌরসভা।​জনাব মোঃ আব্দুল মানিক, উপজেলা সমাজসেবা অফিসার।​জনাব মোঃ আসাদুজ্জামান মিলন, সভাপতি, গোদাগাড়ী বণিক সমিতি।​ অ্যাডভোকেট সালাউদ্দিন বিশ্বাস, সভাপতি, নাগরিক স্বার্থ সংরক্ষণ কমিটি।জনাব সারোয়ার জাহান, সহকারী প্রকৌশলী, গোদাগাড়ী পৌরসভা প্রমুখ।

​ইফতারপূর্ব আলোচনায় বক্তারা পবিত্র কোরআনের উদ্ধৃতি দিয়ে বলেন, “ব্যক্তি ও সমাজজীবনে কোরআনের আদর্শ প্রতিষ্ঠা করা জরুরি। আমাদের অবশ্যই যাবতীয় হারাম কাজ থেকে বিরত থাকতে হবে।” মাদক, জুয়া ও মদের ভয়াবহতা তুলে ধরে তারা আরও বলেন, সমাজে ফাসাদ বা বিশৃঙ্খলা সৃষ্টি, হত্যা, চাঁদাবাজি ও অবৈধভাবে জমি দখল থেকে সবাইকে দূরে থাকতে হবে। একটি সুন্দর সমাজ গঠনে নৈতিকতা ও ধর্মীয় অনুশাসন মেনে চলার ওপর তারা বিশেষ গুরুত্বারোপ করেন।

​অনুষ্ঠানে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়। মোনাজাত শেষে উপস্থিত সকলে একত্রে ইফতারে অংশ নেন এবং মাগরিবের নামাজের মধ্য দিয়ে অনুষ্ঠান সমাপ্ত হয়।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ গোদাগাড়ী নিউজ 24
Theme Customized By Shakil IT Park