1. admin@godagarinews24.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪০ অপরাহ্ন
শিরোনাম :
রাজশাহীতে ৪০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার, আরেক শীর্ষ আসামি পলাতক গোদাগাড়ী উপজেলা প্রশাসনের সাথে রক্ষাগোলা সমন্বয় কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত। গোদাগাড়ীতে জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলামের উপস্থিতিতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ও অসহায় পরিবারের মাঝে বিভিন্ন সহায়তা প্রদান। পুঠিয়ায় তিন মাসব্যাপী মশক নিধন কার্যক্রমের উদ্বোধন গোদাগাড়ীতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান বাস্তবায়নে মতবিনিময় সভা। গোদাগাড়ীতে গোরস্থান কমিটির বিরুদ্ধে জমি দখল ও ভাঙচুরের অভিযোগ। ৫ বছর আইনি লড়াই শেষে গোগ্রামের চেয়ারম্যান পদ ফিরে পেলেন হজরত আলী কাকনহাটে বাল্যবিবাহের আয়োজন বন্ধ করল প্রশাসন: ২ মামলায় ৩৫ হাজার টাকা জরিমানা। গোদাগাড়ীতে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপিত গোদাগাড়ীতে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত অসহায় পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ

ঢাকা-রাজশাহী মহাসড়কে মোবাইল কোর্ট: ৩ ড্রাম ট্রাক চালককে জরিমানা 

  • আপডেট সময় : সোমবার, ৯ মার্চ, ২০২৬
  • ১৪২ বার পঠিত

সাসারোয়ার সবুজ:-
আসন্ন ঈদে ঘরমুখো মানুষের যাতায়াত নির্বিঘ্ন করতে এবং সড়কে শৃঙ্খলা ফেরাতে ঢাকা-রাজশাহী মহাসড়কে বিশেষ অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। আজ সোমবার (৯ মার্চ) মহাসড়কের বিভিন্ন পয়েন্টে বেপরোয়া গতির ড্রাম ট্রাকের বিরুদ্ধে এই মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

​অভিযান চলাকালে ড্রাইভিং লাইসেন্স, ফিটনেস সনদ, ট্যাক্স টোকেন ও রুট পারমিট না থাকায় ৩ জন ড্রাম ট্রাক চালককে মোট ৯ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

​অভিযান শেষে সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শিবু দাস জানান, ঈদের সময় মহাসড়কে যানবাহনের চাপ বৃদ্ধি পায়। এই সুযোগে অনেক অদক্ষ চালক ও ত্রুটিপূর্ণ যানবাহন সড়কে নেমে পড়ে, যা দুর্ঘটনার ঝুঁকি বাড়ায়। যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে এবং সড়কের শৃঙ্খলা বজায় রাখতে এ ধরনের ঝটিকা অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।

​নিরাপদ ঈদ যাত্রার স্বার্থে আইন অমান্যকারী ও বেপরোয়া গতির যানবাহনের বিরুদ্ধে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ গোদাগাড়ী নিউজ 24
Theme Customized By Shakil IT Park