মোজাহার ইসলাম মোহনপুর প্রতিনিধি
রাজশাহী মোহনপুর উপজেল বসন্ত কেদার ডিগ্রী কলেজে নবীন বরণ ও গুণী সংবর্ধনা, জিপি-৫ প্রাপ্ত ছাত্র-ছাত্রীদের ও অত্র কলেজের নতুন সভাপতিকে ফুলের তোড়া দিয়ে বরণ এবং ক্রেস বিতরণ অনুষ্ঠান ।অনুষ্ঠানের শুরুতে কোরআন থেকে তেলাওয়াত করেন, মৌগাছি ইউনিয়নের ওলামা বিভাগের সভাপতি ও বসন্তকেদার হাট কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম, জনাব মোহাম্মদ মাইনুল ইসলাম বেলালী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, বসন্তকেদার ডিগ্রী কলেজে অধ্যক্ষ জনাব আব্দুর রশিদ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, অএ কলেজের প্রভাষক মফিজ উদ্দিন সরকার আর্মি । গতকাল সোমবার ২৮শে( অক্টোবর) সকাল ১০:৩০ মিনিটে মোহনপুর উপজেলার বসন্তকেদার ডিগ্রী কলেজে হল রুমে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন অত্র কলেজে গভর্নর বডির নতুন সভাপতি ও মোহনপুর উপজেলা বিএনপি’র আহবায়ক কমিটির সদস্য জনাব খন্দকার মিজানুর রহমান মিলন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মৌগাছি ইউনিয়ন জামায়ত ইসলামী বাংলাদেশ আমির আয়েজ উদ্দিন, মৌগাছি ইউনিয়নের ৫ নং ওয়ার্ড বিএনপি’র সভাপতি জনাব ইউসুব আলী সরকার, মৌগাছি ইউনিয়ন জামায়ত ইসলামী ৪ নং ওয়ার্ড এর সভাপতি আব্দুস সালাম, মৌগাছি ইউনিয়ন ৫ নং ওয়ার্ড বিএনপি সাবেক সাধারণ সম্পাদক, জনাব মাইনুল ইসলাম,মৌগাছি ইউনিয়ন ৫ নং ওয়ার্ড বিএনপি (বর্তমান) সাধারণ সম্পাদক রাজীব খান, ৫ নং ওয়ার্ড বিএনপি সদস্য মেজবাউল ইসলাম প্রমুখ। এছাড়াও উপস্থিত ছিলেন অত্র কলেজের শিক্ষক কর্মচারী ও ছাত্র-ছাত্রীরা।