রাজশাহী মোহনপুরে দশম শ্রেণীর এক স্কুল ছাত্রী নিজের ওড়না পেঁচিয়ে আম গাছের ডালের সাথে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে জানাযায়।
গত বৃহস্পতিবার দিবাগত রাত ৩টা থেকে ৪টার সময় এই ঘটনা ঘটে, নিহত অনন্যা বাড়ির সামনে আম গাছের ডালে ঝুলতে দেখে বাড়ির লোকজন চিৎকার করে ওঠে, চিৎকার শুনে দ্রুত আশেপাশের লোকজন এসে তাকে উদ্ধার করে মোহনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেসে পাঠানো হলে কর্মরত চিকিৎসক অনন্যাকে মৃত বলে ঘোষণা করেন।
পরে থানায় খবর দিলে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহত লাশটি উদ্ধার করে থানায় নিয়ে আসে। নিহত ব্যক্তি হলেন মোহনপুর উপজেলার সই পাড়া গ্রামের শ্রী আনন্দ কুমারের মেয়ে শ্রী অনন্যা (১৬) দশম শ্রেণীর ছাত্রী।
এ বিষয়ে মোহনপুর থানা অফিসার ইনচার্জ আব্দুল হান্নানের সাথে যোগাযোগ করলে তিনি বলেন থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে এবং লাশটি ময়না তদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হসপিটালে পাঠানো হয়েছে।