1. admin@godagarinews24.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
রাজশাহীতে ৪০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার, আরেক শীর্ষ আসামি পলাতক গোদাগাড়ী উপজেলা প্রশাসনের সাথে রক্ষাগোলা সমন্বয় কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত। গোদাগাড়ীতে জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলামের উপস্থিতিতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ও অসহায় পরিবারের মাঝে বিভিন্ন সহায়তা প্রদান। পুঠিয়ায় তিন মাসব্যাপী মশক নিধন কার্যক্রমের উদ্বোধন গোদাগাড়ীতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান বাস্তবায়নে মতবিনিময় সভা। গোদাগাড়ীতে গোরস্থান কমিটির বিরুদ্ধে জমি দখল ও ভাঙচুরের অভিযোগ। ৫ বছর আইনি লড়াই শেষে গোগ্রামের চেয়ারম্যান পদ ফিরে পেলেন হজরত আলী কাকনহাটে বাল্যবিবাহের আয়োজন বন্ধ করল প্রশাসন: ২ মামলায় ৩৫ হাজার টাকা জরিমানা। গোদাগাড়ীতে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপিত গোদাগাড়ীতে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত অসহায় পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ

বিএনপি নেতা ও রাসিক সাবেক মেয়র মিনুর রাজশাহী মহানগরীর বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১০ অক্টোবর, ২০২৪
  • ২৫৪ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক

রাজশাহী মহানগরীর বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ও রাজশাহী সাবেক এমপি ও রাজশাহী সিটি করপোরেশনের সাবেক মেয়র জননেতা মিজানুর রহমান মিনু। বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা থেকে রাত ১১টা পর্যন্ত নগরীর প্রায় ২৭টি পূজামণ্ডপ পরিদর্শন করেন সাবেক রাসিক মেয়র।

পরিদর্শনকালে হিন্দু সম্প্রদায়ের নেতারা ও রাজশাহী মহানগরীর পূজা উদযাপন কমিটি, মন্দির ও ক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদকরা এবং পূজামণ্ডপে আগত ভক্ত ও দর্শনাথীদের সঙ্গে শারদীয় শুভেচ্ছা বিনিময় করেন রাসিক সাবেক মেয়র মিজানুর রহমান মিনু।

রাজশাহী সদর সাবেক সংসদ সদস্য এবং সাবেক রাসিক মেয়র বলেন, বিগত ১৫ বছরের আওয়ামী লীগের ফ্যাসিবাদ স্বৈরাচার সরকারকে গত ৫ আগস্ট ২০২৪ বিপ্লবে পতনের পর বিগত ১৫ বছরের চেয়ে এবারো নতুন আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে রাজশাহীতে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে। সব ধর্মের মানুষ যাতে সমানভাবে ধর্ম পালন করতে পারে, সে ব্যাপারে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও বাংলাদেশ জাতীয়তাবাদ দল বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বাধীন বর্তমানে সব ধর্মের মানুষ যাতে সমানভাবে ধর্ম পালনে সব সময় সচেষ্ট আছে।

সাবেক মেয়র বলেন, শহীদ জিয়ার আদর্শ অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে বর্তমান বাংলাদেশ এবং আমরা যারা জাতীয়বাদী বিএনপি’র আদর্শে ও মুক্তিযুদ্ধের মানুষ আছি, সবাই কাজ করে যাচ্ছি। কোথাও সামান্যতম সমস্যা যদি দেখা দেয়, তাহলে আপনারা আমাদের জানাবেন।

এরপর তিনি শাহ মুখদুম থানার পাশে পূজামণ্ডপ, কোর্ট ঢালানে হড়গ্রাম মন্দির, কেশবপুর শিবমন্দির, শ্রীরামপুর মণ্ডপ, রাজশাহী চিড়িয়াখানা কেন্দ্র উদ্যান পার্কের সামনে চন্ডিপুর দুর্গা মন্দির, মিশনের সামনে কালিমাতা মন্দিরসহ বিভিন্ন মণ্ডপে যান।

পরিদর্শনকালে রাজশাহী মহানগর জাতীয়তাবাদী রাজশাহী মহানগর যুবদলের যুগ্ন আহ্বায়ক ও রাজপাড়া থানা যুবদলের আহবায়ক মোঃ আতাউর রহমান বাঁধন,মহানগর যুবদলের যুগ্ন আহবায়ক নাজির হাসান নাজির,মহানগর যুগ্ন আহবায়ক আনারুল ইসলাম, যুবদলের সদস্য কাউসার রহমান সাগর,বনু,খোকন, মোস্তাক,সহ বিএনপি বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ গোদাগাড়ী নিউজ 24
Theme Customized By Shakil IT Park