1. admin@godagarinews24.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪২ অপরাহ্ন
শিরোনাম :
রাজশাহীতে ৪০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার, আরেক শীর্ষ আসামি পলাতক গোদাগাড়ী উপজেলা প্রশাসনের সাথে রক্ষাগোলা সমন্বয় কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত। গোদাগাড়ীতে জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলামের উপস্থিতিতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ও অসহায় পরিবারের মাঝে বিভিন্ন সহায়তা প্রদান। পুঠিয়ায় তিন মাসব্যাপী মশক নিধন কার্যক্রমের উদ্বোধন গোদাগাড়ীতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান বাস্তবায়নে মতবিনিময় সভা। গোদাগাড়ীতে গোরস্থান কমিটির বিরুদ্ধে জমি দখল ও ভাঙচুরের অভিযোগ। ৫ বছর আইনি লড়াই শেষে গোগ্রামের চেয়ারম্যান পদ ফিরে পেলেন হজরত আলী কাকনহাটে বাল্যবিবাহের আয়োজন বন্ধ করল প্রশাসন: ২ মামলায় ৩৫ হাজার টাকা জরিমানা। গোদাগাড়ীতে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপিত গোদাগাড়ীতে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত অসহায় পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ

গোদাগাড়ীতে বিএনএম‘র প্রার্থী বাবুর দিনভর গণসংযোগ

  • আপডেট সময় : শুক্রবার, ২২ ডিসেম্বর, ২০২৩
  • ২৭০ বার পঠিত

গোদাগাড়ী প্রতিনিধি :

রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) আসনের বিএনএম মনোনীত সংসদ সদস্য প্রার্থী শামসুজ্জোহা বাবু বলেছেন, গোদাগাড়ী, তানোরে পরিবর্তনের আওয়াজ উঠেছে।

মানুষ নিজেদের ভাগ্য বদল করতে চায়। নিজেরা সম্মান নিয়ে বাঁচতে চাই। এই পরিবর্তন নিশ্চিত করতে তিনি সবাইকে নোঙ্গার প্রতীকে ভোট দেয়ার আবেদন করেছেন। বুধবার গোদাগাড়ীর বিভিন্নস্থানে গণসংযোগকালে তিনি এই অনুরোধ করেন

বৃহস্পতিবার  সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত উপজেলার বিভিন্ন মহল্লায় গণসংযোগ করেন শামসুজ্জোহা বাবু। তিনি সাধারণ মানুষের সাথে কুশল বিনিময় করেন এবং প্রচারপত্র বিলি করেন।

এসময় অনেকেই তাকে বলেন, আমরা এমপি হিসেবে এমন একজন ভালো মানুষকে দেখতে চাই, যিনি মানুষকে সম্মান করবেন। অন্যের কথার দাম দিবে। শুধু উন্নয়ন করবো বললে হবে না।

মানুষ উন্নয়ন যেমন চায়, সম্মান নিয়ে বাঁচতেও চায়। জনপ্রতিনিধিদের কাছে গিয়ে নিজের কষ্টের কথা বলার সুযোগ চায়। ভোটারদের এসব কথার প্রেক্ষিতে শামসুজ্জোহা বলেন, প্রতিটি মানুষকে যথাযথ সম্মান দেয়া আমার অভ্যাস। আমি মানুষকে সম্মান করতে জানি, মানুষের কষ্টও বুঝি। দিন বদলের আকাঙ্খা পূরনে তিনি এবারে সবাইকে নোঙ্গর প্রতীকে ভোট দেয়ার অনুরোধ করেন।

গণসংযোগকালে বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন-বিএনএম এর নেতা কর্মী ছাড়াও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ গোদাগাড়ী নিউজ 24
Theme Customized By Shakil IT Park