1. admin@godagarinews24.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
রাজশাহীতে ৪০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার, আরেক শীর্ষ আসামি পলাতক গোদাগাড়ী উপজেলা প্রশাসনের সাথে রক্ষাগোলা সমন্বয় কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত। গোদাগাড়ীতে জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলামের উপস্থিতিতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ও অসহায় পরিবারের মাঝে বিভিন্ন সহায়তা প্রদান। পুঠিয়ায় তিন মাসব্যাপী মশক নিধন কার্যক্রমের উদ্বোধন গোদাগাড়ীতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান বাস্তবায়নে মতবিনিময় সভা। গোদাগাড়ীতে গোরস্থান কমিটির বিরুদ্ধে জমি দখল ও ভাঙচুরের অভিযোগ। ৫ বছর আইনি লড়াই শেষে গোগ্রামের চেয়ারম্যান পদ ফিরে পেলেন হজরত আলী কাকনহাটে বাল্যবিবাহের আয়োজন বন্ধ করল প্রশাসন: ২ মামলায় ৩৫ হাজার টাকা জরিমানা। গোদাগাড়ীতে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপিত গোদাগাড়ীতে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত অসহায় পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ

রাজশাহী -১ আসনে মেজর শরীফের পক্ষে নির্বাচনী জনসংযোগ

  • আপডেট সময় : বুধবার, ২৬ নভেম্বর, ২০২৫
  • ২৭২ বার পঠিত

সারোয়ার সবুজ :- আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে রাজশাহী -১ ( গোদাগাড়ী – তানোর) আসনে নির্বাচনী জনসংযোগের অংশ হিসেবে গোদাগাড়ী পৌরসভার ৬,৮ ও ৯ নং ওয়ার্ড এলাকায় শতাধিক লোক নিয়ে ধানের শীষের পক্ষে প্রচারণা চালিয়েছেন গোদাগাড়ী পৌর যুবদলের আহবায়ক ও রাজশাহী জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক বিএনপি নেতা মাহবুবুর রহমান বিপ্লব।

সাবেক ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী ব্যারিষ্টার আমিনুল হকের ছোট ভাই ও বিএনপির মনোনিত প্রার্থী মেজর জেনারেল অবঃ শরীফ উদ্দীনের উন্নয়নের বার্তা নিয়ে মঙ্গলবার (২৬ নভেম্বর) বিকেলে তিনি বিপুল সংখ্যক নেতাকর্মীর অংশগ্রহণে পৌরসভার ৬,৮ ও ৯ ওয়ার্ডের গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে প্রচার-প্রচারণা চালিয়েছেন।
এদিন তাঁরা সারাংপুর , কাচারী পাড়া , সুলতানগঞ্জ ও হাটপাড়া এলাকা ঘুরে জনসাধারণের সঙ্গে কুশল বিনিময় করেন এবং সারাংপুর জামাতীর মোড়ে গিয়ে তাঁদের প্রচার কার্যক্রমের সমাপ্তি ঘটান।
এ সময় বিএনপির বিপুল সংখ্যক নেতা-কর্মী তাঁর সঙ্গে ছিলেন। জনসংযোগ শেষে উপস্থিত সাংবাদিকদের সামনে মাহবুবুর রহমান বিপ্লব দলের অবস্থান স্পষ্ট করে বক্তব্য দেন।
তিনি বলেন: “আমরা বিএনপির মনোনীত প্রার্থী মেজর শরীফকে বিপুল ভোটে বিজয়ী করতে ঐক্যবদ্ধভাবে কাজ করছি। দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রাথমিকভাবে ২৩৭টি আসনে দলীয় মনোনয়ন দিয়েছেন। এরই ধারাবাহিকতায় মেজর শরীফের পক্ষেই ঐক্যবদ্ধভাবে কাজ করছি।
জনসংযোগে আরও উপস্থিত ছিলেন, ৮ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ মজিবুর রহমান, সেক্রেটারি আক্তারুজ্জামান, মৎস্যজীবি দল গোদাগাড়ী শাখার সেক্রেটারী হারুনুর রশীদ, গোদাগাড়ী পৌর কৃষকদলের সদস্য সচিব অলিউল্লাহ, ৮ নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল মাতিন, ৮ নং ওয়ার্ড নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক বকুল, বিএনপি নেতা জালাল উদ্দীন, স্বেচ্ছাসেবক দলের ৮ নং ওয়ার্ড সভাপতি এসরাফিল প্রমূখ।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ গোদাগাড়ী নিউজ 24
Theme Customized By Shakil IT Park