1. admin@godagarinews24.com : admin :
সোমবার, ১৩ জুলাই ২০২৬, ০১:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
গোদাগাড়ীতে মাদক সেবনের দায়ে দুইজনের কারাদণ্ড সিস্টেম পরিবর্তনের লড়াইয়ে আমাদের জয়ী হতে হবে’: গোদাগাড়ীতে এনসিপির পদযাত্রায় সারজিস আলম সবুজ পুঠিয়া গড়ার প্রত্যয়: ৪র্থ পর্যায়ে ১২০টি বৃক্ষরোপণ কর্মসূচি সম্পন্ন ইসলামী ব্যাংকে আমানতের আস্থা ফিরছে রাজশাহী শাখায় গ্রাহক সেবা মাস ও মতবিনিময় সভা গোদাগাড়ীতে বাল্যবিয়ে পণ্ড: ১৫ হাজার টাকা জরিমানা করলেন এসিল্যান্ড রাজশাহীর গোদাগাড়ীতে ৩০০ গ্রাম হেরোইন ও হাইড্রোজসহ মাদক কারবারি গ্রেপ্তার। গোদাগাড়ীতে মধ্যরাতের অভিযানে ১৩ জুয়াড়ি আটক: ৫ জনের অর্থদণ্ড ৮ জনের কারাদণ্ড গোদাগাড়ীতে মাদকবিরোধী বিশেষ অভিযান: ১৬ মাদকসেবীকে কারাদণ্ড গোদাগাড়ীতে মাদরাসা ছাত্রকে মারধরের অভিযোগ: দাঁত ভাঙা ও পেটে রক্তক্ষরণের ঘটনায় তোলপাড় রাজশাহীর গোদাগাড়ীতে আমগাছে ঝুলন্ত অবস্থায় যুবকের মরদেহ উদ্ধার

গোদাগাড়ীতে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

  • আপডেট সময় : সোমবার, ১৭ নভেম্বর, ২০২৫
  • ২৪৮ বার পঠিত

সারোয়ার সবুজ:-

​”কৃষি জমি রক্ষা করতে কেমিক্যাল সারের নির্ভরতা কমাতে হবে। এর বিপরীতে জৈব সার ব্যবহার করে অর্গানিক ফসল উৎপাদন করতে হবে।”

​রাজশাহীর গোদাগাড়ীতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফয়সাল আহমেদ এই আহ্বান জানান।

​সোমবার (১৭ নভেম্বর) সকাল ১০টায় উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে এই প্রণোদনা বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

​২০২৫-২৬ অর্থবছরে রবি মৌসুমে গম, সরিষা, চিনাবাদাম, শীতকালীন পেঁয়াজ, মসুর, খেসারি ও অড়হড় ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় এই সহায়তা প্রদান করা হয়।

​অনুষ্ঠানে ইউএনও ফয়সাল আহমেদ কৃষকদের উদ্দেশ্যে আরও বলেন, “আপনারা যারা এই কৃষি প্রণোদনা পাচ্ছেন তারা অবশ্যই চাষযোগ্য জমিতে এগুলো কাজে লাগাবেন। আপনাদের পরিশ্রমের ফলে দেশের মাটিতে সোনালি ফসলের দেখা মেলে। তাই আপনারা এর সঠিক ব্যবহার নিশ্চিত করবেন। কৃষক ভাইদের কঠোর পরিশ্রম ও ঘামে ভেজা বাংলা আজ স্বপ্ন দেখে উন্নয়নের। আপনারাই পারেন এই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে।”

​উপজেলা কৃষি অফিসার জনাব মরিয়ম আহমেদ-এর সভাপতিত্বে এই বিতরণ কার্যক্রম সম্পন্ন হয়।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ গোদাগাড়ী নিউজ 24
Theme Customized By Shakil IT Park