1. admin@godagarinews24.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
রাজশাহীতে ৪০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার, আরেক শীর্ষ আসামি পলাতক গোদাগাড়ী উপজেলা প্রশাসনের সাথে রক্ষাগোলা সমন্বয় কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত। গোদাগাড়ীতে জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলামের উপস্থিতিতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ও অসহায় পরিবারের মাঝে বিভিন্ন সহায়তা প্রদান। পুঠিয়ায় তিন মাসব্যাপী মশক নিধন কার্যক্রমের উদ্বোধন গোদাগাড়ীতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান বাস্তবায়নে মতবিনিময় সভা। গোদাগাড়ীতে গোরস্থান কমিটির বিরুদ্ধে জমি দখল ও ভাঙচুরের অভিযোগ। ৫ বছর আইনি লড়াই শেষে গোগ্রামের চেয়ারম্যান পদ ফিরে পেলেন হজরত আলী কাকনহাটে বাল্যবিবাহের আয়োজন বন্ধ করল প্রশাসন: ২ মামলায় ৩৫ হাজার টাকা জরিমানা। গোদাগাড়ীতে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপিত গোদাগাড়ীতে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত অসহায় পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ

মশার উপদ্রব রুখতে গোদাগাড়ী পৌরসভায় লার্ভা ধ্বংসের বিশেষ উদ্যোগ

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১৬ অক্টোবর, ২০২৫
  • ৪০৭ বার পঠিত

সারোয়ার সবুজ:-বর্ষার জলাবদ্ধতায় সৃষ্ট মশার লার্ভা ধ্বংস করে পৌরবাসীকে মশার উপদ্রব থেকে মুক্তি দিতে বিশেষ উদ্যোগ গ্রহণ করেছেন গোদাগাড়ী পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা ফয়সাল আহমেদ। তাঁর নির্দেশনায় এবং স্যানিটারী ইন্সপেক্টর মোহাঃ সেমাজুল হক-এর তত্ত্বাবধানে পৌর এলাকায় শুরু হয়েছে মশক নিধন কার্যক্রম।

​মশার উপদ্রব বৃদ্ধি পাওয়ায় জনস্বাস্থ্য সুরক্ষায় এই পদক্ষেপকে জরুরি মনে করছেন কর্তৃপক্ষ।

​১৬ অক্টোবর (বৃহস্পতিবার) সকালে পৌর এলাকার ড্রেনের জলাবদ্ধ স্থানে স্প্রে মেশিন দিয়ে মশার লার্ভা নষ্ট করার লক্ষ্যে ‘লার্ভি সাইড’ কীটনাশক ব্যবহার শুরু করা হয়। এই লার্ভা ধ্বংসকারী কীটনাশক ব্যবহারে জলাবদ্ধতার কারণে জন্ম নেওয়া মশার বংশবিস্তার রোধ করা সম্ভব হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

​স্যানিটারী ইন্সপেক্টর মোহাঃ সেমাজুল হক জানান, মশার লার্ভা নষ্ট করার জন্য লার্ভি সাইড কীটনাশক ব্যবহারের এই কার্যক্রম আগামীতেও চলমান থাকবে। বর্তমানে পৌরসভার ৪ ও ৬ নং ওয়ার্ড পর্যায়ে মশা নিধন কার্যক্রম পুরোদমে চলছে। এই স্প্রে কার্যক্রমে নিয়মিতভাবে ২ জন শ্রমিক কাজ করছেন।

​উপজেলা নির্বাহী কর্মকর্তা ফয়সাল আহমেদ জানান, “বর্ষার কারণে গোদাগাড়ী পৌর এলাকার ড্রেন ও খালে পানি জমে আছে। এই জলাবদ্ধতায় প্রচুর মশার লার্ভা তৈরি হয়েছে। এই লার্ভা নষ্ট করা অত্যন্ত জরুরি, অন্যথায় মশার উপদ্রব আরও বহুগুণ বেড়ে যাবে। সে কারণেই আমরা মশা নিধন কার্যক্রম হাতে নিয়েছি। এটি পর্যায়ক্রমে আমরা পৌরসভার প্রতিটি ওয়ার্ডে ব্যবহার করবো।”

​কর্তৃপক্ষের এই সময়োপযোগী পদক্ষেপ পৌরবাসীকে মশার কামড় ও মশাবাহিত রোগ থেকে স্বস্তি দেবে বলে আশা করা হচ্ছে।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ গোদাগাড়ী নিউজ 24
Theme Customized By Shakil IT Park