সারোয়ার সবুজ:-
গোদাগাড়ী উপজেলার মোহনপুর ইউনিয়নের কাপাসিয়া পাড়া এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ১৩ জন জুয়াড়িকে আটক করেছে পুলিশ। শুক্রবার রাতে এই বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
অভিযান শেষে আটককৃতদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে আদালত তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করেন। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন গোদাগাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ইসরাত জাহান। জানা গেছে, দণ্ডপ্রাপ্ত ১৩ জনের মধ্যে ৫ জনকে আর্থিক জরিমানা করা হয়েছে এবং বাকি ৮ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড প্রদান করা হয়েছে।
পুরো অভিযানটি পরিচালনা করেন গোদাগাড়ী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আতিকুর রহমান। এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং অপরাধ নির্মূলে এমন অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ প্রশাসন।