1. admin@godagarinews24.com : admin :
রবিবার, ১২ জুলাই ২০২৬, ১১:২৬ অপরাহ্ন
শিরোনাম :
গোদাগাড়ীতে মাদক সেবনের দায়ে দুইজনের কারাদণ্ড সিস্টেম পরিবর্তনের লড়াইয়ে আমাদের জয়ী হতে হবে’: গোদাগাড়ীতে এনসিপির পদযাত্রায় সারজিস আলম সবুজ পুঠিয়া গড়ার প্রত্যয়: ৪র্থ পর্যায়ে ১২০টি বৃক্ষরোপণ কর্মসূচি সম্পন্ন ইসলামী ব্যাংকে আমানতের আস্থা ফিরছে রাজশাহী শাখায় গ্রাহক সেবা মাস ও মতবিনিময় সভা গোদাগাড়ীতে বাল্যবিয়ে পণ্ড: ১৫ হাজার টাকা জরিমানা করলেন এসিল্যান্ড রাজশাহীর গোদাগাড়ীতে ৩০০ গ্রাম হেরোইন ও হাইড্রোজসহ মাদক কারবারি গ্রেপ্তার। গোদাগাড়ীতে মধ্যরাতের অভিযানে ১৩ জুয়াড়ি আটক: ৫ জনের অর্থদণ্ড ৮ জনের কারাদণ্ড গোদাগাড়ীতে মাদকবিরোধী বিশেষ অভিযান: ১৬ মাদকসেবীকে কারাদণ্ড গোদাগাড়ীতে মাদরাসা ছাত্রকে মারধরের অভিযোগ: দাঁত ভাঙা ও পেটে রক্তক্ষরণের ঘটনায় তোলপাড় রাজশাহীর গোদাগাড়ীতে আমগাছে ঝুলন্ত অবস্থায় যুবকের মরদেহ উদ্ধার

রাজশাহীর গোদাগাড়ীতে ৩০০ গ্রাম হেরোইন ও হাইড্রোজসহ মাদক কারবারি গ্রেপ্তার।

  • আপডেট সময় : রবিবার, ৫ জুলাই, ২০২৬
  • ৫৯ বার পঠিত

​সারোয়ার সবুজ:-

​রাজশাহী জেলার গোদাগাড়ী থানা এলাকায় অভিযান চালিয়ে ৩০০ গ্রাম হেরোইন ও ১৫০ গ্রাম হাইড্রোজসহ মোঃ আল-আমিন (২২) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-৫)।

রবিবার (৫ জুলাই ২০২৬) রাত ১২টা ১০ মিনিটের দিকে গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-৫, রাজশাহীর সদর কোম্পানির একটি চৌকস অপারেশন দল এই অভিযান পরিচালনা করে।

​র‍্যাব সূত্র জানায়, গোদাগাড়ী থানাধীন লালবাগ হেলিপ্যাড এলাকায় মাদক কেনাবেচা হচ্ছে—এমন গোপন তথ্যের ভিত্তিতে ওই এলাকায় র‍্যাবের একটি দল অভিযান চালায়। এ সময় লালবাগ হেলিপ্যাড সংলগ্ন এলাকায় মাদক কারবারি আল-আমিনের নির্মাণাধীন বসতবাড়ির সামনের পাকা রাস্তা থেকে তাকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়। তল্লাশিকালে তার কাছ থেকে ৩০০ গ্রাম অবৈধ মাদকদ্রব্য হেরোইন এবং ১৫০ গ্রাম হাইড্রোজ উদ্ধার করা হয়।

​গ্রেপ্তারকৃত আল-আমিন রাজশাহী জেলার গোদাগাড়ী থানার রাম নগর হেলিপ্যাড এলাকার বাসিন্দা নুরুল ইসলাম ও সানোয়ারা বেগম দম্পতির ছেলে।

​প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃত আসামি আল-আমিন স্বীকার করেছে যে, সে দীর্ঘদিন ধরে অবৈধ উপায়ে হেরোইন সংগ্রহ করে গোদাগাড়ীসহ দেশের বিভিন্ন অঞ্চলে বিক্রি করে আসছিল। জব্দকৃত মাদকদ্রব্যগুলো বিক্রির উদ্দেশ্যেই সে নিজের হেফাজতে রেখেছিল।

​র‍্যাব জানায়, দেশের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখা এবং মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে র‍্যাব নিয়মিত এ ধরনের অভিযান পরিচালনা করে আসছে।

​এ ঘটনায় গ্রেপ্তারকৃত মাদক কারবারির বিরুদ্ধে রাজশাহী জেলার গোদাগাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ গোদাগাড়ী নিউজ 24
Theme Customized By Shakil IT Park