1. admin@godagarinews24.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
রাজশাহীতে ৪০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার, আরেক শীর্ষ আসামি পলাতক গোদাগাড়ী উপজেলা প্রশাসনের সাথে রক্ষাগোলা সমন্বয় কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত। গোদাগাড়ীতে জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলামের উপস্থিতিতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ও অসহায় পরিবারের মাঝে বিভিন্ন সহায়তা প্রদান। পুঠিয়ায় তিন মাসব্যাপী মশক নিধন কার্যক্রমের উদ্বোধন গোদাগাড়ীতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান বাস্তবায়নে মতবিনিময় সভা। গোদাগাড়ীতে গোরস্থান কমিটির বিরুদ্ধে জমি দখল ও ভাঙচুরের অভিযোগ। ৫ বছর আইনি লড়াই শেষে গোগ্রামের চেয়ারম্যান পদ ফিরে পেলেন হজরত আলী কাকনহাটে বাল্যবিবাহের আয়োজন বন্ধ করল প্রশাসন: ২ মামলায় ৩৫ হাজার টাকা জরিমানা। গোদাগাড়ীতে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপিত গোদাগাড়ীতে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত অসহায় পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ

গোদাগাড়ীতে ভ্রাম্যমাণ আদালতে ৮ মাদকসেবীর কারাদণ্ড

  • আপডেট সময় : বুধবার, ১ জুলাই, ২০২৬
  • ১৩৯ বার পঠিত

​সারোয়ার সবুজ:-

​রাজশাহীর গোদাগাড়ী উপজেলার সুলতানগঞ্জ মাজার এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ৮ জন মাদকসেবীকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (৩০ জুন) বিকেলে এই অভিযান পরিচালনা করা হয়।

​ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন গোদাগাড়ী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ইসরাত জাহান।
​মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী আদালত পরিচালনা করে ৮ জন ব্যক্তিকে দণ্ডিত করা হয়। এদের মধ্যে ২ জনকে ৬ মাস এবং ৬ জনকে ৩ মাস করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে। এছাড়াও দণ্ডপ্রাপ্তদের সর্বমোট ৯০০ টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও কিছুদিনের কারাদণ্ড প্রদান করা হয়।

​উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ইসরাত জাহান জানান, এলাকায় মাদকের বিস্তার রোধে এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে। মাদকবিরোধী অভিযানে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ গোদাগাড়ী নিউজ 24
Theme Customized By Shakil IT Park