1. admin@godagarinews24.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৫:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
গোদাগাড়ীতে পরিবেশ আইনে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ২ মামলায় ১ লক্ষ ৮ হাজার টাকা জরিমানা।  গোদাগাড়ীতে রক্ষাগোলা সদস্যদের পরিবেশবান্ধব বালাই দমন প্রশিক্ষণ সমাপ্ত গোদাগাড়ীর কৃতি সন্তান শিহাব শাহরিয়ার রাজশাহী জেলা জাতীয় ছাত্রশক্তির সদস্য সচিব মনোনীত গোদাগাড়ীতে মসজিদ কমিটি নিয়ে দ্বন্দ্ব: প্রাণনাশের হুমকির অভিযোগে থানায় জিডি রাজশাহীতে দোয়া ও শ্রদ্ধায় স্মরণ করা হলো সাংবাদিক নেতা মুহম্মদ আলতাফ হোসেনকে সার-ডিলার নিয়োগে অনিয়ম ও মিথ্যা মামলার প্রতিবাদে কৃষক দল নেতার সংবাদ সম্মেলন গোদাগাড়ীতে বর্ণাঢ্য আয়োজনে ৩৬তম আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত “ভুয়া ফেসবুক আইডিতে সাংবাদিকদের চরিত্রহরণ” নেপথ্যের কুশীলবদের গ্রেফতারে আরএমপিকে রাজশাহী প্রেসক্লাবের ২৪ ঘণ্টার আল্টিমেটাম গোদাগাড়ীতে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত। বন্দি নির্যাতন ও অর্থবাণিজ্যের অভিযোগ গাইবান্ধা কারাগারে জেলার মুনির ও পিআই আরিফের বেপরোয়া সিন্ডিকেট

সবুজ পুঠিয়া গড়ার প্রত্যয়: ৪র্থ পর্যায়ে ১২০টি বৃক্ষরোপণ কর্মসূচি সম্পন্ন

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০২৬
  • ৬৪ বার পঠিত

সারোয়ার সবুজ:-

​”সবুজ হোক পুঠিয়া, সমৃদ্ধ হোক বাংলাদেশ”—এই স্লোগানকে সামনে রেখে পুঠিয়া পৌরসভায় শুরু হয়েছে ব্যাপক বৃক্ষরোপণ কর্মসূচি। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণের জাতীয় কর্মসূচির অংশ হিসেবে আজ পুঠিয়ার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে চতুর্থ পর্যায়ের বৃক্ষরোপণ সম্পন্ন হয়েছে।

​আজকের এই কর্মসূচিতে ১২০টি ফলদ, বনজ, ওষুধি ও পরিবেশবান্ধব বৃক্ষ রোপণ করা হয়। বৃক্ষরোপণ কার্যক্রমে নেতৃত্ব দেন পুঠিয়া উপজেলা সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শিবু দাস।
​বৃক্ষরোপণ শেষে সংক্ষিপ্ত বক্তব্যে সংশ্লিষ্টরা জানান, একটি গাছ কেবল অক্সিজেনই সরবরাহ করে না, বরং পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলা এবং জীববৈচিত্র্য সংরক্ষণে অপরিহার্য ভূমিকা রাখে। আগামী প্রজন্মের জন্য একটি নিরাপদ ও বাসযোগ্য বাংলাদেশ গড়ার লক্ষ্যেই সরকার দেশব্যাপী এই মহৎ উদ্যোগ গ্রহণ করেছে।

​স্থানীয় সচেতন মহল এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, আজকের রোপণ করা প্রতিটি গাছ আগামী দিনের নিরাপদ ভবিষ্যতের চাবিকাঠি। শুধুমাত্র গাছ লাগানোই নয়, বরং রোপণকৃত প্রতিটি গাছের সঠিক পরিচর্যা নিশ্চিত করার আহ্বান জানানো হয়।

​একটি সবুজ, পরিচ্ছন্ন ও পরিবেশবান্ধব পুঠিয়া গড়তে স্থানীয় প্রশাসনের এই উদ্যোগের সাথে একাত্মতা প্রকাশ করে দলমত নির্বিশেষে সকলকে স্বতঃস্ফূর্তভাবে বৃক্ষরোপণ ও এর রক্ষণাবেক্ষণে এগিয়ে আসার আহ্বান জানানো হয়েছে।

 

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ গোদাগাড়ী নিউজ 24
Theme Customized By Shakil IT Park