1. admin@godagarinews24.com : admin :
রবিবার, ১২ জুলাই ২০২৬, ১১:২৫ অপরাহ্ন
শিরোনাম :
গোদাগাড়ীতে মাদক সেবনের দায়ে দুইজনের কারাদণ্ড সিস্টেম পরিবর্তনের লড়াইয়ে আমাদের জয়ী হতে হবে’: গোদাগাড়ীতে এনসিপির পদযাত্রায় সারজিস আলম সবুজ পুঠিয়া গড়ার প্রত্যয়: ৪র্থ পর্যায়ে ১২০টি বৃক্ষরোপণ কর্মসূচি সম্পন্ন ইসলামী ব্যাংকে আমানতের আস্থা ফিরছে রাজশাহী শাখায় গ্রাহক সেবা মাস ও মতবিনিময় সভা গোদাগাড়ীতে বাল্যবিয়ে পণ্ড: ১৫ হাজার টাকা জরিমানা করলেন এসিল্যান্ড রাজশাহীর গোদাগাড়ীতে ৩০০ গ্রাম হেরোইন ও হাইড্রোজসহ মাদক কারবারি গ্রেপ্তার। গোদাগাড়ীতে মধ্যরাতের অভিযানে ১৩ জুয়াড়ি আটক: ৫ জনের অর্থদণ্ড ৮ জনের কারাদণ্ড গোদাগাড়ীতে মাদকবিরোধী বিশেষ অভিযান: ১৬ মাদকসেবীকে কারাদণ্ড গোদাগাড়ীতে মাদরাসা ছাত্রকে মারধরের অভিযোগ: দাঁত ভাঙা ও পেটে রক্তক্ষরণের ঘটনায় তোলপাড় রাজশাহীর গোদাগাড়ীতে আমগাছে ঝুলন্ত অবস্থায় যুবকের মরদেহ উদ্ধার

সিস্টেম পরিবর্তনের লড়াইয়ে আমাদের জয়ী হতে হবে’: গোদাগাড়ীতে এনসিপির পদযাত্রায় সারজিস আলম

  • আপডেট সময় : শনিবার, ১১ জুলাই, ২০২৬
  • ৯৮ বার পঠিত

​সারোয়ার সবুজ:-

‘আমাদের লড়াইটা কোনো নির্দিষ্ট দলের বিরুদ্ধে নয়, আমাদের লড়াইটা সিস্টেম ঠিক করার লড়াই।’ শনিবার (১১ জুলাই) বিকেলে রাজশাহীর গোদাগাড়ী উপজেলা গেটের সামনে আয়োজিত জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পদযাত্রা ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন দলটির উত্তরাঞ্চলের মুখ্য সমন্বয়ক সারজিস আলম।

​বিকেল ৪টায় শুরু হওয়া এই আয়োজনে মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজিমুক্ত সমাজ গড়ার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন বক্তারা।
​সভায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা এনসিপির আহ্বায়ক মো. জিয়াউর রহমান। রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ইমরান ইমনের পরিচালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্থানীয় নেতৃবৃন্দ।

​প্রধান অতিথির বক্তব্যে সারজিস আলম বলেন, “আমরা একটি সুন্দর ও বৈষম্যহীন দেশ গড়তে চাই। এর জন্য আমাদের মাদক, সন্ত্রাস এবং চাঁদাবাজির বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যেতে হবে। দেশের স্বার্থে প্রতিটি নাগরিককে সচেতন হতে হবে।”

​অনুষ্ঠানের এক পর্যায়ে স্থানীয় নেতাকর্মী ও জনগণের উদ্দেশ্যে তিনি রাজশাহী মহানগর সদস্য সচিব ও গোদাগাড়ী উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে আতিকুর রহমান আতিকের নাম এনসিপির প্রার্থী হিসেবে ঘোষণা করেন।

​সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় নারী শক্তির যুগ্ম আহ্বায়ক মুনিরা শারমীন, কুড়িগ্রাম-১ আসনের সংসদ সদস্য ড. আতিকুর রহমান (মুজাহিদ), জাতীয় ছাত্রশক্তির সভাপতি জাহিদ আহসান, যুগ্ম সদস্য সচিব সাইফ মোস্তাফিজ এবং রাজশাহী মহানগর সদস্য সচিব আতিকুর রহমান আতিকসহ দলের অন্যান্য কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ।

​পদযাত্রা ও আলোচনা সভায় সর্বস্তরের মানুষের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা গেছে। বক্তারা বলেন, জাতীয় নাগরিক পার্টির এই অগ্রযাত্রা সাধারণ মানুষের অধিকার প্রতিষ্ঠায় নতুন দিগন্ত উন্মোচন করবে।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ গোদাগাড়ী নিউজ 24
Theme Customized By Shakil IT Park