1. admin@godagarinews24.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
রাজশাহীতে ৪০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার, আরেক শীর্ষ আসামি পলাতক গোদাগাড়ী উপজেলা প্রশাসনের সাথে রক্ষাগোলা সমন্বয় কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত। গোদাগাড়ীতে জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলামের উপস্থিতিতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ও অসহায় পরিবারের মাঝে বিভিন্ন সহায়তা প্রদান। পুঠিয়ায় তিন মাসব্যাপী মশক নিধন কার্যক্রমের উদ্বোধন গোদাগাড়ীতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান বাস্তবায়নে মতবিনিময় সভা। গোদাগাড়ীতে গোরস্থান কমিটির বিরুদ্ধে জমি দখল ও ভাঙচুরের অভিযোগ। ৫ বছর আইনি লড়াই শেষে গোগ্রামের চেয়ারম্যান পদ ফিরে পেলেন হজরত আলী কাকনহাটে বাল্যবিবাহের আয়োজন বন্ধ করল প্রশাসন: ২ মামলায় ৩৫ হাজার টাকা জরিমানা। গোদাগাড়ীতে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপিত গোদাগাড়ীতে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত অসহায় পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ

গোদাগাড়ী উপজেলা প্রশাসনের উদ্যোগে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জনগণের জীবনমান উন্নয়নে বিশেষ অবহিতকরণ সভা অনুষ্ঠিত

  • আপডেট সময় : বুধবার, ১৫ অক্টোবর, ২০২৫
  • ৪১৪ বার পঠিত

সারোয়ার সবুজ:-

গোদাগাড়ী, ১৫ অক্টোবর ২০২৫: গোদাগাড়ী উপজেলা প্রশাসনের আয়োজনে আজ একটি গুরুত্বপূর্ণ অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে, যার লক্ষ্য ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জনগণের জীবনমান উন্নয়ন ও তাদের সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণ। সভায় উপস্থিত ছিলেন গোদাগাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফয়সাল আহমেদ, শামসুল ইসলাম সহকারী কমিশনার (ভূমি), উপজেলা অফিসারগণ  আদিবাসী নেতৃবৃন্দ, এনজিও কর্মীরা এবং বিভিন্ন পর্যায়ের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিরা।
সভায় মূল আলোচ্যসূচি ছিল ৯টি জনজাতির জন্য ৯টি আদর্শ গ্রাম প্রতিষ্ঠা, ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সাংস্কৃতিক মেলার আয়োজন, এবং তাদের ঐতিহ্যবাহী ও ব্যবহারিক জিনিসপত্র সংগ্রহ ও সংরক্ষণ, যা জাতির পরিচয় বহন করে।
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানান হয়, গোদাগাড়ীর ১৪টি জাতিগোষ্ঠীর সংস্কৃতি ও জীবনযাত্রার উন্নয়ন এবং ঐতিহ্য সংরক্ষণের লক্ষ্যে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে। এছাড়া আদিবাসীদের জন্য সাংস্কৃতিক মেলা ও সংগ্রহশালা স্থাপনের মাধ্যমে তাদের সংস্কৃতিকে ভবিষ্যৎ প্রজন্মের কাছে সংরক্ষণ ও পরিচয় করিয়ে দেওয়া হবে।
উপজেলা প্রশাসন এ কার্যক্রমে বিভিন্ন প্রতিষ্ঠান ও সমাজের সহযোগিতা কামনা করেছে।
Facebook Comments Box
এই জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ গোদাগাড়ী নিউজ 24
Theme Customized By Shakil IT Park