1. admin@godagarinews24.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
রাজশাহীতে ৪০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার, আরেক শীর্ষ আসামি পলাতক গোদাগাড়ী উপজেলা প্রশাসনের সাথে রক্ষাগোলা সমন্বয় কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত। গোদাগাড়ীতে জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলামের উপস্থিতিতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ও অসহায় পরিবারের মাঝে বিভিন্ন সহায়তা প্রদান। পুঠিয়ায় তিন মাসব্যাপী মশক নিধন কার্যক্রমের উদ্বোধন গোদাগাড়ীতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান বাস্তবায়নে মতবিনিময় সভা। গোদাগাড়ীতে গোরস্থান কমিটির বিরুদ্ধে জমি দখল ও ভাঙচুরের অভিযোগ। ৫ বছর আইনি লড়াই শেষে গোগ্রামের চেয়ারম্যান পদ ফিরে পেলেন হজরত আলী কাকনহাটে বাল্যবিবাহের আয়োজন বন্ধ করল প্রশাসন: ২ মামলায় ৩৫ হাজার টাকা জরিমানা। গোদাগাড়ীতে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপিত গোদাগাড়ীতে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত অসহায় পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ

“সমন্বিত উদ্যোগ, প্রতিরোধ করি দুর্যোগ”: গোদাগাড়ীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস-২০২৫ পালিত

  • আপডেট সময় : সোমবার, ১৩ অক্টোবর, ২০২৫
  • ৫১০ বার পঠিত

সারোয়ার সবুজ 

​”সমন্বিত উদ্যোগ, প্রতিরোধ করি দুর্যোগ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে গোদাগাড়ীতে পালিত হলো আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস-২০২৫। উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের যৌথ আয়োজনে দিবসটি উপলক্ষ্যে জনসচেতনতা বৃদ্ধি এবং দুর্যোগ মোকাবেলায় প্রস্তুতির ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়।

১৩ অক্টোবর (সোমবার) সকাল ১০টায় দিবসের কার্যক্রম শুরু হয়। দিবসটি উপলক্ষে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি উপজেলা পরিষদ চত্বর থেকে শুরু হয়ে উপজেলার সম্মুখস্থ থানা রোড প্রদক্ষিণ করে প্রশাসনিক ভবনের সামনে এসে শেষ হয়।

​দিবসটির মূল আকর্ষণ ছিল দুর্যোগ মোকাবেলায় বাস্তব মহড়া। গোদাগাড়ী ফায়ার সার্ভিসের একটি চৌকস দল ভূমিকম্প ও অগ্নিকান্ড বিষয়ক মহড়া প্রদর্শন করে। এই মহড়ায় সাধারণ মানুষ, বিশেষত শিক্ষার্থীদের, হাতে-কলমে প্রশিক্ষণ দেওয়া হয়। ফায়ার সার্ভিস কর্মীরা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কৌশল শেখান—গ্যাস সিলিন্ডারে আগুন লাগলে তা কীভাবে দ্রুত ও নিরাপদে নেভানো যায়। এছাড়া, বর্ষাকালে বা অন্য সময়ে পানিতে ডুবে গেলে উদ্ধার তৎপরতার বাস্তব অভিজ্ঞতা ও কৌশল সম্পর্কেও ফায়ার সার্ভিসের কর্মীরা বিশদ আলোকপাত করেন।

​অনুষ্ঠানে সরকারি কর্মকর্তাসহ বিভিন্ন স্তরের মানুষ উপস্থিত ছিলেন। এ সময় উপস্থিত ছিলেন গোদাগাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা ফয়সাল আহমেদ, সহকারী কমিশনার (ভূমি) শামসুল ইসলাম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এ কে এম মোমিনুল ইসলাম, মহিলা বিষয়ক কর্মকর্তা নিলুফার ইয়াসমিন, খাদ্য নিয়ন্ত্রক মোহাম্মদ আলী প্রমূখ। উপস্থিত সকলে দুর্যোগ মোকাবেলায় সম্মিলিত উদ্যোগ গ্রহণের গুরুত্ব তুলে ধরেন এবং এর মাধ্যমে জানমালের ক্ষয়ক্ষতি কমিয়ে আনার ওপর জোর দেন।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ গোদাগাড়ী নিউজ 24
Theme Customized By Shakil IT Park