1. admin@godagarinews24.com : admin :
সোমবার, ১৩ জুলাই ২০২৬, ১২:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
গোদাগাড়ীতে মাদক সেবনের দায়ে দুইজনের কারাদণ্ড সিস্টেম পরিবর্তনের লড়াইয়ে আমাদের জয়ী হতে হবে’: গোদাগাড়ীতে এনসিপির পদযাত্রায় সারজিস আলম সবুজ পুঠিয়া গড়ার প্রত্যয়: ৪র্থ পর্যায়ে ১২০টি বৃক্ষরোপণ কর্মসূচি সম্পন্ন ইসলামী ব্যাংকে আমানতের আস্থা ফিরছে রাজশাহী শাখায় গ্রাহক সেবা মাস ও মতবিনিময় সভা গোদাগাড়ীতে বাল্যবিয়ে পণ্ড: ১৫ হাজার টাকা জরিমানা করলেন এসিল্যান্ড রাজশাহীর গোদাগাড়ীতে ৩০০ গ্রাম হেরোইন ও হাইড্রোজসহ মাদক কারবারি গ্রেপ্তার। গোদাগাড়ীতে মধ্যরাতের অভিযানে ১৩ জুয়াড়ি আটক: ৫ জনের অর্থদণ্ড ৮ জনের কারাদণ্ড গোদাগাড়ীতে মাদকবিরোধী বিশেষ অভিযান: ১৬ মাদকসেবীকে কারাদণ্ড গোদাগাড়ীতে মাদরাসা ছাত্রকে মারধরের অভিযোগ: দাঁত ভাঙা ও পেটে রক্তক্ষরণের ঘটনায় তোলপাড় রাজশাহীর গোদাগাড়ীতে আমগাছে ঝুলন্ত অবস্থায় যুবকের মরদেহ উদ্ধার

জাতীয় সাংবাদিক সংস্থার চেয়ারম্যানের সুস্থতায় রাজশাহীতে দোয়া মাহফিল অনুষ্ঠিত

  • আপডেট সময় : সোমবার, ১৪ অক্টোবর, ২০২৪
  • ৩০৯ বার পঠিত

ওয়াসিম আল-রাজি, নিজস্ব প্রতিবেদকঃরাজধানী ঢাকা মুগদা মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা ইউনিট (আইসিইউ)তে চিকিৎসাধীন গুরুতর অসুস্থ ৪৩ বছরে সাংবাদিকদের অধিকার আদায়ের বৃহত্তর সাংবাদিক সংগঠন জাতীয় সাংবাদিক সংস্থার প্রতিষ্ঠাতা চেয়ারম্যান বরেণ্য সাংবাদিক নেতা আলতাফ হোসেন চৌধুরীর জন্য মহান আল্লাহর দরবারে,তার শারীরিক সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় বিশেষ দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। ১৪ আগষ্ট সোমবার বাদ মাগরিব সংস্থার রাজশাহী বিভাগীয় কার্যালয়ে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।এ সময় দোয়া পরিচালনা করেন হাফেজ মাওলানা আহম্মদ রেজা খান।

দোয়া মাহফিল অনুষ্ঠানে জাতীয় সাংবাদিক সংস্থা রাজশাহী বিভাগের আহবায়ক মো: নুরে ইসলাম মিলন, সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক মো: আমিরুল হোসেন শান্ত,সাবেক সাংগঠনিক সম্পাদক মো: নাঈম হোসেন, সাবেক দপ্তর সম্পাদক মো: সুরুজ আলী,সাবেক তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক রবিউল ইসলাম নয়ন,সদস্য মামুনুর রশিদ,হাসান মৃধা,মোঃ পাভেল ইসলাম মিমুল,তাইরান আবাবিল হাসান সোহাগ,নাজমুল হোসেন,ওয়াসিম আল-রাজি,সিরাজুল ইসলাম রনি,বখতিয়ার শাহরিয়ার লিয়ন, মাসুদ রানা প্রমুখ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ গোদাগাড়ী নিউজ 24
Theme Customized By Shakil IT Park