1. admin@godagarinews24.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
রাজশাহীতে ৪০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার, আরেক শীর্ষ আসামি পলাতক গোদাগাড়ী উপজেলা প্রশাসনের সাথে রক্ষাগোলা সমন্বয় কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত। গোদাগাড়ীতে জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলামের উপস্থিতিতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ও অসহায় পরিবারের মাঝে বিভিন্ন সহায়তা প্রদান। পুঠিয়ায় তিন মাসব্যাপী মশক নিধন কার্যক্রমের উদ্বোধন গোদাগাড়ীতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান বাস্তবায়নে মতবিনিময় সভা। গোদাগাড়ীতে গোরস্থান কমিটির বিরুদ্ধে জমি দখল ও ভাঙচুরের অভিযোগ। ৫ বছর আইনি লড়াই শেষে গোগ্রামের চেয়ারম্যান পদ ফিরে পেলেন হজরত আলী কাকনহাটে বাল্যবিবাহের আয়োজন বন্ধ করল প্রশাসন: ২ মামলায় ৩৫ হাজার টাকা জরিমানা। গোদাগাড়ীতে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপিত গোদাগাড়ীতে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত অসহায় পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ

গোদাগাড়ীতে কিশোর শিহাব হত্যা এজাহারনামীয় আসামি কলিম কে গ্রেফতার করেছে (র‍্যাব-৫)

  • আপডেট সময় : বুধবার, ৫ নভেম্বর, ২০২৫
  • ৩৮৪ বার পঠিত

 পুকুর থেকে তুলে নিয়ে বেধড়ক পেটানোর অভিযোগ, ১১ দিন পর হাসপাতালে মারা যায় শিহাব।

সারোয়ার সবুজ:-

​রাজশাহীর গোদাগাড়ীতে প্রেমিকার সাথে দেখা করতে গিয়ে কিশোর শিহাবকে (১৭) পিটিয়ে হত্যার চাঞ্চল্যকর মামলার এজাহারনামীয় এক পলাতক আসামিকে গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-৫)।

​গ্রেফতারকৃত আসামির নাম মোঃ কলিম (৩২)। সে গোদাগাড়ী উপজেলার হাজিবাদ্দুরিয়া গ্রামের কাজিমুদ্দিনের ছেলে এবং এই হত্যা মামলার ৮নং এজাহারভুক্ত আসামি।

​মঙ্গলবার (৪ নভেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে গোদাগাড়ী থানার রাজাবাড়ী হাট এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়।

উল্লেখ্য, গত ২০ অক্টোবর গোদাগাড়ী উপজেলার বসন্তপুর গ্রামের রিপনের ছেলে শিহাব পার্শ্ববর্তী বান্দুড়িয়া এলাকায় তার প্রেমিকার সঙ্গে দেখা করতে যায়। অভিযোগ রয়েছে, রাত আটটার দিকে তেঁতুলতলা বাকের কাছে গেলে প্রেমিকার আত্মীয়-স্বজনেরা শিহাবকে তাড়া করে।

​প্রাণ বাঁচাতে শিহাব রাতের অন্ধকারে মাঠের মধ্যে দৌড় দেয় এবং একপর্যায়ে দিক হারিয়ে একটি পুকুরে ঝাঁপ দেয়। এসময় হামলাকারীরাও পুকুরে নেমে শিহাবকে মারধর শুরু করে। পরে তাকে পুকুর থেকে তুলে এনে লাঠি দিয়ে বেধড়ক পেটানো হয়।

নির্মম নির্যাতনের শিকার শিহাবকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি করা হয়। মারধরের পর থেকেই সে অচেতন অবস্থায় লাইফ সাপোর্টে ছিল।

​ঘটনার ১১ দিন পর, গত শনিবার (১ নভেম্বর) সকালে চিকিৎসাধীন অবস্থায় শিহাব মারা যায়। নিহত শিহাব তার বাবা-মায়ের এক ছেলে ও দুই মেয়ের মধ্যে সবার বড় ছিল।

​এই ঘটনায় ভুক্তভোগীর পরিবার ৮ থেকে ১০ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও কয়েকজনকে আসামি করে গোদাগাড়ী থানায় একটি হত্যা মামলা দায়ের করে। এরই পরিপ্রেক্ষিতে র‍্যাব-৫ অভিযান চালিয়ে পলাতক আসামি কলিমকে গ্রেফতার করতে সক্ষম হয়।

​র‍্যাব জানিয়েছে, গ্রেফতারকৃত আসামিকে গোদাগাড়ী থানায় হস্তান্তর করা হয়েছে এবং মামলার অন্যান্য পলাতক আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ গোদাগাড়ী নিউজ 24
Theme Customized By Shakil IT Park