1. admin@godagarinews24.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৪:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
গোদাগাড়ীতে পরিবেশ আইনে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ২ মামলায় ১ লক্ষ ৮ হাজার টাকা জরিমানা।  গোদাগাড়ীতে রক্ষাগোলা সদস্যদের পরিবেশবান্ধব বালাই দমন প্রশিক্ষণ সমাপ্ত গোদাগাড়ীর কৃতি সন্তান শিহাব শাহরিয়ার রাজশাহী জেলা জাতীয় ছাত্রশক্তির সদস্য সচিব মনোনীত গোদাগাড়ীতে মসজিদ কমিটি নিয়ে দ্বন্দ্ব: প্রাণনাশের হুমকির অভিযোগে থানায় জিডি রাজশাহীতে দোয়া ও শ্রদ্ধায় স্মরণ করা হলো সাংবাদিক নেতা মুহম্মদ আলতাফ হোসেনকে সার-ডিলার নিয়োগে অনিয়ম ও মিথ্যা মামলার প্রতিবাদে কৃষক দল নেতার সংবাদ সম্মেলন গোদাগাড়ীতে বর্ণাঢ্য আয়োজনে ৩৬তম আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত “ভুয়া ফেসবুক আইডিতে সাংবাদিকদের চরিত্রহরণ” নেপথ্যের কুশীলবদের গ্রেফতারে আরএমপিকে রাজশাহী প্রেসক্লাবের ২৪ ঘণ্টার আল্টিমেটাম গোদাগাড়ীতে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত। বন্দি নির্যাতন ও অর্থবাণিজ্যের অভিযোগ গাইবান্ধা কারাগারে জেলার মুনির ও পিআই আরিফের বেপরোয়া সিন্ডিকেট

  • আপডেট সময় : শুক্রবার, ১০ অক্টোবর, ২০২৫
  • ২৩৪ বার পঠিত

সমাজ ও মানবকল্যাণ সংঘের নতুন কমিটি: সভাপতি রমযান, সম্পাদক অহিদ

​সারোয়ার সবুজ: দীর্ঘদিনের সেবামূলক সংগঠন সমাজ ও মানবকল্যাণ সংঘের তিন বছর মেয়াদের জন্য নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। এতে ডা. মো. রমযান আলীকে সভাপতি এবং মো. নুরে আলম অহিদকে মহাসচিব (সম্পাদক) হিসেবে ঘোষণা করা হয়।

১০ অক্টোবর শুক্রবার সন্ধ্যায় শহরের শততা হাসপাতাল ভবনে এই কমিটি গঠন উপলক্ষে এক সভার আয়োজন করা হয়। সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করতে এবং অসহায় ও দরিদ্র মানুষের সেবায় নতুন উদ্দীপনা নিয়ে এগিয়ে যেতে এই কমিটি দায়িত্বভার গ্রহণ করল।

​অনুষ্ঠানটি হামিদুজ্জামান মাস্টারের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন জিখবর সম্পাদক আব্দুল খালেক, এবং সহকারী নির্বাচন কমিশনার হিসেবে ছিলেন শরিফুল ইসলাম তুষার।

​উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অ্যাডভোকেট সালাহ উদ্দীন বিশ্বাস, এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওবাইদুল্লাহ মাস্টার।

​২০০৮ সাল থেকে সমাজ ও মানবকল্যাণ সংঘ সমাজের অসহায় ও দরিদ্র মানুষদের নিরলসভাবে সেবা দিয়ে আসছে। সাধারণ সদস্যরা আশা প্রকাশ করেছেন যে, নবনির্বাচিত কমিটি তাদের নতুন মেয়াদের যাত্রাপথে আরও সুন্দরভাবে ও নতুন উদ্যোমে সেবার মান বৃদ্ধি করবে এবং সমাজের জন্য আরও ভালো কিছু উপহার দেবে।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ গোদাগাড়ী নিউজ 24
Theme Customized By Shakil IT Park