1. admin@godagarinews24.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৪:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
গোদাগাড়ীতে পরিবেশ আইনে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ২ মামলায় ১ লক্ষ ৮ হাজার টাকা জরিমানা।  গোদাগাড়ীতে রক্ষাগোলা সদস্যদের পরিবেশবান্ধব বালাই দমন প্রশিক্ষণ সমাপ্ত গোদাগাড়ীর কৃতি সন্তান শিহাব শাহরিয়ার রাজশাহী জেলা জাতীয় ছাত্রশক্তির সদস্য সচিব মনোনীত গোদাগাড়ীতে মসজিদ কমিটি নিয়ে দ্বন্দ্ব: প্রাণনাশের হুমকির অভিযোগে থানায় জিডি রাজশাহীতে দোয়া ও শ্রদ্ধায় স্মরণ করা হলো সাংবাদিক নেতা মুহম্মদ আলতাফ হোসেনকে সার-ডিলার নিয়োগে অনিয়ম ও মিথ্যা মামলার প্রতিবাদে কৃষক দল নেতার সংবাদ সম্মেলন গোদাগাড়ীতে বর্ণাঢ্য আয়োজনে ৩৬তম আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত “ভুয়া ফেসবুক আইডিতে সাংবাদিকদের চরিত্রহরণ” নেপথ্যের কুশীলবদের গ্রেফতারে আরএমপিকে রাজশাহী প্রেসক্লাবের ২৪ ঘণ্টার আল্টিমেটাম গোদাগাড়ীতে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত। বন্দি নির্যাতন ও অর্থবাণিজ্যের অভিযোগ গাইবান্ধা কারাগারে জেলার মুনির ও পিআই আরিফের বেপরোয়া সিন্ডিকেট

চিকিৎসা সেবা তরান্বিত করতে পদ্মায় চালু হলো স্পিডবোট সার্ভিস

  • আপডেট সময় : রবিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৫
  • ৬৭৭ বার পঠিত

সারোয়ার সবুজ :- তুমুল চাহিদা আর জনপ্রিয়তার ফলে গোদাগাড়ীতে চালু হলো স্পিডবোট সার্ভিস। পরীক্ষামূলকভাবে গোদাগাড়ী থানা ঘাট থেকে বোটটি রেলবাজার রুটে প্রায় ২ কিলোমিটার নৌপথে চালিয়ে উদ্বোধন করেন গোদাগাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা ফয়সাল আহমেদ । এসময় ইউএনওর উপস্থিতিতে এলাকার জনসাধারণ ঘুরে ঘুরে দেখেন। উদ্বোধনের পর প্রাথমিকভাবে চালু হওয়া এই সেবার পরিসর পর্যায়ক্রমে আরও বাড়ানো হবে বলে জানিয়েছেন তিনি।

২১ সেপ্টেম্বর ( রবিবার) বেলা ৪ টায় গোদাগাড়ী মডেল থানা ঘাট এলাকায় স্পিডবোটটি উদ্বোধন করা হয়।এটি জরুরি চিকিৎসা, প্রসূতি মায়েদের হাসপাতালে পৌছানো, সাপে কাটা রোগীদের বহনসহ প্রশাসনিক কাজে ব্যবহার করতে এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে। উপজেলার সাফিনা পার্ক লিমিটেড’ র সৌজন্যে এবং উপজেলা প্রশাসনের উদ্যোগে চরবাসীর সুবিদার্থে বোটটি চালু করা হয় ।
এঁকেবেঁকে চলা নদীর টলমলে পদ্মার পানির মাঝে ছুটে চলছে স্পিডবোট। গোদাগাড়ী মডেল থানা ঘাট থেকে যাত্রা শুরু করে হাটপাড়া ঘাট এবং রেলবাজার ঘাট এলাকায় পরীক্ষামূলকভাবে চালিয়ে দেখা হয়। পদ্মা পারের জনগনের গোদাগাড়ী সদরে আসতে ১০ মিনিটের নদীপথ ১ ঘণ্টার বেশি সময় লেগে যায়। স্পিডবোট সুবিধা থাকলে অপেক্ষমান থাকতে হবে না। অল্প সময়ের মধ্যেই গন্তব্যে পৌঁছানো যাবে। স্পিডবোট থাকলে যেতে সময় লাগবে সর্বোচ্চ ১০ মিনিট।তাই পর্যায়ক্রমে চাহিদা অনুযায়ী আরও বোট সার্ভিস চালুর কথা জানান ইউএনও ফয়সাল আহমেদ।

ইউএনও ফয়সাল আহমেদ জানান, আমি কিছুদিন আগে শুনেছি চর আষাড়িয়াদহ এলাকার একজন সাপে কাটা রোগী মারা গেছেন। তাকে সদর হাসপাতালে নিতে দেরি হওয়ায় চিকিৎসা ব্যহত হয়। এর ফলশ্রুতিতেই রোগি মারা যান।এছাড়াও প্রসূতি মায়েদের জন্য জরুরি চিকিৎসা সেবা পেতে বোটটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
মাদকপ্রবন এলাকা গোদাগাড়ী। পদ্মার ওপারে ইন্ডিয়া সংলগ্ন পদ্মার চর। এই পথে মাদক চোরাচালান হয়ে থাকে।স্পিডবোট থাকলে মাদক চোরাচালান রোধেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এই বোটটি।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ গোদাগাড়ী নিউজ 24
Theme Customized By Shakil IT Park