1. admin@godagarinews24.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
রাজশাহীতে ৪০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার, আরেক শীর্ষ আসামি পলাতক গোদাগাড়ী উপজেলা প্রশাসনের সাথে রক্ষাগোলা সমন্বয় কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত। গোদাগাড়ীতে জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলামের উপস্থিতিতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ও অসহায় পরিবারের মাঝে বিভিন্ন সহায়তা প্রদান। পুঠিয়ায় তিন মাসব্যাপী মশক নিধন কার্যক্রমের উদ্বোধন গোদাগাড়ীতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান বাস্তবায়নে মতবিনিময় সভা। গোদাগাড়ীতে গোরস্থান কমিটির বিরুদ্ধে জমি দখল ও ভাঙচুরের অভিযোগ। ৫ বছর আইনি লড়াই শেষে গোগ্রামের চেয়ারম্যান পদ ফিরে পেলেন হজরত আলী কাকনহাটে বাল্যবিবাহের আয়োজন বন্ধ করল প্রশাসন: ২ মামলায় ৩৫ হাজার টাকা জরিমানা। গোদাগাড়ীতে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপিত গোদাগাড়ীতে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত অসহায় পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ

মানবিক সহায়তা আইন শৃঙ্খলা রক্ষার্থে সিসি ক্যামেরা স্থাপন প্রশংসায় ভাসছেন গোদাগাড়ীর ইউএনও ফয়সাল আহমেদ 

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ৩১ জুলাই, ২০২৫
  • ৭৮৭ বার পঠিত
সারোয়ার সবুজ:- দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় এর দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর কর্তৃক বিভিন্ন সময় অগ্নিকান্ড, কালবৈশাখী ঝড়, নদী ভাঙ্গন প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রন্থ, দুঃস্থ ও অসহায় পরিবারকে মানবিক সহয়তা প্রদানের লক্ষ্যে ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে বিনামূল্যে শুকনা খাবার, ঢেউটিন, গৃহ মঞ্জুরী বাবদ চেক বিতরণ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বসার জন্য বেঞ্চ সরবারহ এবং বিভিন্ন সরকারী দপ্তরে আগত দর্শনার্থীদের বসার জন্য বেঞ্চ বিতরণ করা হয়েছে।
৩১ জুলাই (বৃহস্পতিবার) বিকেল ৪ টায় উপজেলা পরিষদ চত্বরে এই মানবিক সহায়তা বিতরণ করা হয়।
গোদাগাড়ী উপজেলা প্রশাসন, দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ ও স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আয়োজনে মানবিক সহায়তা বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক), রাজশাহী মোহাম্মদ হাবিবুর রহমান, গোদাগাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা ফয়সাল আহমেদ, উপজেলা প্রকৌশলী মোঃ মুনছুর রহমান প্রমূখ।
এসময় ৯ টি পরিবারকে ঢেউটিন, ১৫ টি পরিবারকে শুকনো খাদ্যশস্য বিতরণ করা হয়। অগ্নিকান্ড ও কালবৈশাখি ঝড়ে ক্ষতিগ্রস্ত প্রতিটি পরিবারকে ২ বান্ডেল ঢেউটিন, ৬ হাজার টাকার চেক ও নদী ভাঙ্গন কবলিত এলাকার প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রন্থ, দুঃস্থ ও অসহায় পরিবারকে মানবিক সহয়তা হিসেবে চাল ১০ কেজি, ডাল ১ কজি , চিনি ১ কেজি,লবন ১ কেজি, তেল ১ লিটার, মরিচের গুঁড়ো ১ শ গ্রাম, হলুদ গুড়া ২ শ গ্রাম,  ধনিয়া গুড়া ১শ গ্রাম হিসেবে প্রদান করা হয়।
এছাড়াও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বসার জন্য বেঞ্চ ১২২ সেট সরবারহ এবং বিভিন্ন সরকারী দপ্তরে আগত দর্শনার্থীদের বসার জন্য বেঞ্চ বিতরণ করা হয়েছে।
মানবিক সহায়তা বিতরণ শেষে গোদাগাড়ী সদরের ডাইংপাড়া মোড়ের বিভিন্ন জায়গায় আইনশৃঙ্খলা রক্ষার্থে মোট ২০ টি  সিসি ক্যামেরা স্থাপনের উদ্বোধন করেন তিনি।
এসময় অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক), রাজশাহী মোহাম্মদ হাবিবুর রহমান বলেন, আইনশ্ঙ্খলা রক্ষার্থে প্রতিটি মোড়ে মোড়ে সিসি ক্যামেরা স্থাপন করা জরুরি। এই ক্যামেরা অপরাধ দমনে সহায়ক হয়। পরে এমন সুন্দর উদ্যোগ গ্রহণের জন্য সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান তিনি।
এতে আরও উপস্থিত ছিলেন, গোদাগাড়ী মডেল থানার অফিসার ইনচার্জ ( ওসি)  জনাব রুহুল আমিন, গোদাগাড়ী বনিক সমিতির সভাপতি মোঃ আসাদুজ্জামান মিলন সহ আরও অনেকে।
গোদাগাড়ীর জনসাধারণ বলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফয়সাল আহমেদ আমাদের গোদাগাড়ীতে যোগদানের পর থেকে বদলে যাচ্ছে গোদাগাড়ী চিত্র, অসহায় অসচ্ছল পরিবারগুলো পাচ্ছেন ইউএনও ফয়সাল আহমেদের সহযোগিতা যা যেকোনো ইউএনওর সময়ের চাইতে অনেক বেশি।
ইউএনও ফয়সাল আহমেদ আমাদের গোদাগাড়ী উপজেলাকে অনেকদূর এগিয়ে নিয়ে যাবেন এই প্রত্যাশা গোদাগাড়ী বাসীর।
Facebook Comments Box
এই জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ গোদাগাড়ী নিউজ 24
Theme Customized By Shakil IT Park