1. admin@godagarinews24.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৪ অপরাহ্ন
শিরোনাম :
রাজশাহীতে ৪০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার, আরেক শীর্ষ আসামি পলাতক গোদাগাড়ী উপজেলা প্রশাসনের সাথে রক্ষাগোলা সমন্বয় কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত। গোদাগাড়ীতে জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলামের উপস্থিতিতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ও অসহায় পরিবারের মাঝে বিভিন্ন সহায়তা প্রদান। পুঠিয়ায় তিন মাসব্যাপী মশক নিধন কার্যক্রমের উদ্বোধন গোদাগাড়ীতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান বাস্তবায়নে মতবিনিময় সভা। গোদাগাড়ীতে গোরস্থান কমিটির বিরুদ্ধে জমি দখল ও ভাঙচুরের অভিযোগ। ৫ বছর আইনি লড়াই শেষে গোগ্রামের চেয়ারম্যান পদ ফিরে পেলেন হজরত আলী কাকনহাটে বাল্যবিবাহের আয়োজন বন্ধ করল প্রশাসন: ২ মামলায় ৩৫ হাজার টাকা জরিমানা। গোদাগাড়ীতে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপিত গোদাগাড়ীতে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত অসহায় পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ

রাজশাহীতে স্বেচ্ছাসেবক নেতা সাঈদ আলীর বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

  • আপডেট সময় : রবিবার, ২৬ জানুয়ারি, ২০২৫
  • ২৩০ বার পঠিত

রাজশাহী ব্যুরো: রাজশাহী মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মো. সাঈদ আলীর বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২৬ জানুয়ারি) সকাল সাড়ে ১১টায় রাজশাহী মহানগর বিএনপি এবং স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে সাহেব বাজার জিরো পয়েন্টে এ মানববন্ধনের আয়োজন করা হয়। এতে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের পাশাপাশি বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

মানববন্ধনে বক্তব্য দেন রাজশাহী মহানগর বিএনপির সদস্য সচিব জনি, সিনিয়র যুগ্ম আহ্বায়ক রাসেল বাবু, যুগ্ম আহ্বায়ক শিবলু, তুহিন, জিতু, ইব্রাহিম, রেন্টু, আসাদ, পেট্রা এবং বোয়ালিয়া থানা পশ্চিমের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. শরিফ আলী।

বক্তারা দাবি করেন, সাঈদ আলীর বিরুদ্ধে মামলা রাজনৈতিক প্রতিহিংসার অংশ এবং এর মাধ্যমে রাজনৈতিক অঙ্গনে বিভেদ সৃষ্টি করার অপচেষ্টা চালানো হচ্ছে। তাঁরা অভিযোগ করেন, সুদের টাকা নিয়ে দ্বন্দ্বের জেরে এক যুবদল নেতার বাড়িতে হামলার ঘটনায় সাঈদ আলীকে অন্যায়ভাবে অভিযুক্ত করা হয়েছে।

তাঁরা আরও বলেন, ঘটনার দিন সাঈদ আলী রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে আহত এক স্বেচ্ছাসেবক দল কর্মীকে দেখতে ছিলেন, যার সিসিটিভি ফুটেজ রয়েছে। হত্যাকাণ্ডের আগের দিন সন্ত্রাসীদের অবস্থানের ভিডিও ফুটেজেও সাঈদ আলীকে দেখা যায়নি।

বক্তারা সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, “জনগণের গণতান্ত্রিক অধিকার নিশ্চিত করতে এবং রাজনৈতিক প্রতিহিংসার অপচেষ্টা বন্ধ করতে সাঈদ আলীর বিরুদ্ধে দায়ের করা মামলা অবিলম্বে প্রত্যাহার করতে হবে।”

মানববন্ধনে ভুক্তভোগী পরিবারের সদস্যরাও উপস্থিত ছিলেন এবং ন্যায়বিচারের দাবিতে সরকারের কাছে আকুল আবেদন জানান।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ গোদাগাড়ী নিউজ 24
Theme Customized By Shakil IT Park