1. admin@godagarinews24.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৮ অপরাহ্ন
শিরোনাম :
রাজশাহীতে ৪০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার, আরেক শীর্ষ আসামি পলাতক গোদাগাড়ী উপজেলা প্রশাসনের সাথে রক্ষাগোলা সমন্বয় কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত। গোদাগাড়ীতে জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলামের উপস্থিতিতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ও অসহায় পরিবারের মাঝে বিভিন্ন সহায়তা প্রদান। পুঠিয়ায় তিন মাসব্যাপী মশক নিধন কার্যক্রমের উদ্বোধন গোদাগাড়ীতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান বাস্তবায়নে মতবিনিময় সভা। গোদাগাড়ীতে গোরস্থান কমিটির বিরুদ্ধে জমি দখল ও ভাঙচুরের অভিযোগ। ৫ বছর আইনি লড়াই শেষে গোগ্রামের চেয়ারম্যান পদ ফিরে পেলেন হজরত আলী কাকনহাটে বাল্যবিবাহের আয়োজন বন্ধ করল প্রশাসন: ২ মামলায় ৩৫ হাজার টাকা জরিমানা। গোদাগাড়ীতে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপিত গোদাগাড়ীতে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত অসহায় পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ

গোদাগাড়ী উপজেলার বিভিন্ন দপ্তর পরিদর্শনে জেলা প্রশাসক

  • আপডেট সময় : মঙ্গলবার, ১৪ জানুয়ারি, ২০২৫
  • ১৫৬ বার পঠিত

সারোয়ার সবুজ :- গোদাগাড়ী উপজেলার বিভিন্ন দপ্তর পরিদর্শন করেছেন রাজশাহী জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট জনাব আফিয়া আখতার। জানুয়ারি ২০২৫ এর সম্ভাব্য ভ্রমণ ও পরিদর্শন কর্মসুচীর আওতায় তিনি এ পরিদর্শন করেন। গোদাগাড়ী উপজেলা প্রশাসনের ব্যবস্থাপনায় ভ্রমণ ও পরিদর্শন কর্মসূচী বাস্তবায়ন করেন।

১৪ জানুয়ারি (মঙ্গলবার) সকাল ১১ টায় মাটিকাটা সরকারি উচ্চ বিদ্যালয় পরিদর্শনের মধ্য দিয়ে তিনি এ কর্মসূচীর শুভ সূচনা করেন। এসময় গোদাগাড়ী উপজেলার সম্ভাব্য ভ্রমণ ও পরিদর্শনসূচি হিসেবে কমিউনিটি ক্লিনিক দর্শন, উপজেলা মহিলা বিষয়ক কার্যালয় দর্শন,মাটিকাটা সরকারি প্রাথমিক বিদ্যালয় দর্শন, মাটিকাটা উচ্চ বিদ্যালয় দর্শন,মাটিকাটা ইউনিয়ন পরিষদ পরিদর্শন ও ইউনিয়ন ডিজিটাল সেন্টার দর্শন, বড়গাছি ইউনিয়ন ভূমি অফিস পরিদর্শন,ইনোভেশন কার্যক্রম দর্শন,আমার বাড়ি আমার খামার (বিলুপ্ত) বর্তমানে পল্লী সঞ্চয় ব্যাংক দারিদ্র্য বিমোচন কর্মসূচি প্রকল্প দর্শন,ভূমিহীন পরিবার পুনর্বাসনে দুর্যোগ সহনীয় বাসগৃহ নির্মাণ প্রকল্প পরিদর্শন,উন্নয়ন প্রকল্প দর্শন, উপজেলা শিক্ষা অফিস দর্শন,উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয় দর্শনসহ উপজেলা ভূমি অফিস দর্শন করেন।
দর্শন শেষে তিনি রাজশাহী জেলার উদ্দেশ্যে গোদাগাড়ী উপজেলা ত্যাগ করেন।

এসময় উপস্থিত ছিলেন, গোদাগাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব আবুল হায়াত, গোদাগাড়ী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জনাব শামসুল ইসলাম সহ আরও অনেকে। হায়াত, গোদাগাড়ী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জনাব শামসুল ইসলাম, গোদাগাড়ী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) জনাব রুহুল আমিন সহ আরও অনেকে।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ গোদাগাড়ী নিউজ 24
Theme Customized By Shakil IT Park