1. admin@godagarinews24.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৪:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
গোদাগাড়ীতে পরিবেশ আইনে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ২ মামলায় ১ লক্ষ ৮ হাজার টাকা জরিমানা।  গোদাগাড়ীতে রক্ষাগোলা সদস্যদের পরিবেশবান্ধব বালাই দমন প্রশিক্ষণ সমাপ্ত গোদাগাড়ীর কৃতি সন্তান শিহাব শাহরিয়ার রাজশাহী জেলা জাতীয় ছাত্রশক্তির সদস্য সচিব মনোনীত গোদাগাড়ীতে মসজিদ কমিটি নিয়ে দ্বন্দ্ব: প্রাণনাশের হুমকির অভিযোগে থানায় জিডি রাজশাহীতে দোয়া ও শ্রদ্ধায় স্মরণ করা হলো সাংবাদিক নেতা মুহম্মদ আলতাফ হোসেনকে সার-ডিলার নিয়োগে অনিয়ম ও মিথ্যা মামলার প্রতিবাদে কৃষক দল নেতার সংবাদ সম্মেলন গোদাগাড়ীতে বর্ণাঢ্য আয়োজনে ৩৬তম আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত “ভুয়া ফেসবুক আইডিতে সাংবাদিকদের চরিত্রহরণ” নেপথ্যের কুশীলবদের গ্রেফতারে আরএমপিকে রাজশাহী প্রেসক্লাবের ২৪ ঘণ্টার আল্টিমেটাম গোদাগাড়ীতে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত। বন্দি নির্যাতন ও অর্থবাণিজ্যের অভিযোগ গাইবান্ধা কারাগারে জেলার মুনির ও পিআই আরিফের বেপরোয়া সিন্ডিকেট

প্লাজমা ফাউন্ডেশনের ৯ম তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন

  • আপডেট সময় : শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪
  • ৪২৭ বার পঠিত

গোদাগাড়ী প্রতিনিধি :- বর্ণাঢ্য আয়োজনের মধ্যে দিয়ে ২৩ নভেম্বর শনিবার প্লাজমা ফাউন্ডেশনের ৯ম তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে।

“সামাজিক কল্যান সাধনে, এসো মোরা এক হই প্লাজমার বাঁধনে ” এই মূলমন্ত্রের মধ্যে দিয়ে প্লাজমা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সদস্য ও চেয়ারম্যান মোঃ জায়িদুল ইসলাম ২০১৬ সালে স্বনামধন্য এই প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠা করেন।
প্রতিষ্ঠার শুরু থেকেই এলাকার সামাজিক উন্নয়নে কাজ করে যাচ্ছে প্লাজমা ফাউন্ডেশন।
বিগত বছরগুলোর ন্যায় এবারও প্লাজমা ফাউন্ডেশনের র‍্যালি, আলোচনা সভা ও সম্মাননা স্মারক প্রদানের মধ্য দিয়ে প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হচ্ছে। প্রতিষ্ঠানটির ভাইস- চেয়ারম্যান কাউসার আহমেদ সাগরের সভাপতিত্বে এক আলোচনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
আলোচনা অনুষ্ঠানে প্রতিষ্ঠানটির ডিজিটাল কার্যক্রম নিয়ে বক্তব্য রাখেন, প্লাজমা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মোঃ জাহিদুল ইসলাম, ডিজিটাল উদ্ভাবন নিয়ে আলোচনা করেন, ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সদস্য মোঃ হযরত আলী,
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বিশিষ্ট সমাজ সেবক অনিন্দ্য কুমার ভকত, প্রেমতুলি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ মেসবাহুল হক, গোদাগাড়ী সরকারি কলেজের প্রভাষক শিমুল প্রতিম মজুমদার, গোদাগাড়ী সরকারি কলেজের প্রভাষক গোলাম রাব্বানী, গোদাগাড়ী সরকারি উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের সহকারী প্রধান শিক্ষক মোঃ আশফুজ্জামান, শাহ সুলতান (রহঃ) কামিল মাদ্রাসার সহযোগী অধ্যাপক মাওলানা দুরুল হোদা প্রমুখ।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ গোদাগাড়ী নিউজ 24
Theme Customized By Shakil IT Park