1. admin@godagarinews24.com : admin :
সোমবার, ১৩ জুলাই ২০২৬, ০১:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
গোদাগাড়ীতে মাদক সেবনের দায়ে দুইজনের কারাদণ্ড সিস্টেম পরিবর্তনের লড়াইয়ে আমাদের জয়ী হতে হবে’: গোদাগাড়ীতে এনসিপির পদযাত্রায় সারজিস আলম সবুজ পুঠিয়া গড়ার প্রত্যয়: ৪র্থ পর্যায়ে ১২০টি বৃক্ষরোপণ কর্মসূচি সম্পন্ন ইসলামী ব্যাংকে আমানতের আস্থা ফিরছে রাজশাহী শাখায় গ্রাহক সেবা মাস ও মতবিনিময় সভা গোদাগাড়ীতে বাল্যবিয়ে পণ্ড: ১৫ হাজার টাকা জরিমানা করলেন এসিল্যান্ড রাজশাহীর গোদাগাড়ীতে ৩০০ গ্রাম হেরোইন ও হাইড্রোজসহ মাদক কারবারি গ্রেপ্তার। গোদাগাড়ীতে মধ্যরাতের অভিযানে ১৩ জুয়াড়ি আটক: ৫ জনের অর্থদণ্ড ৮ জনের কারাদণ্ড গোদাগাড়ীতে মাদকবিরোধী বিশেষ অভিযান: ১৬ মাদকসেবীকে কারাদণ্ড গোদাগাড়ীতে মাদরাসা ছাত্রকে মারধরের অভিযোগ: দাঁত ভাঙা ও পেটে রক্তক্ষরণের ঘটনায় তোলপাড় রাজশাহীর গোদাগাড়ীতে আমগাছে ঝুলন্ত অবস্থায় যুবকের মরদেহ উদ্ধার

  • আপডেট সময় : শুক্রবার, ১০ অক্টোবর, ২০২৫
  • ২০৩ বার পঠিত

সমাজ ও মানবকল্যাণ সংঘের নতুন কমিটি: সভাপতি রমযান, সম্পাদক অহিদ

সারোয়ার সবুজ: দীর্ঘদিনের সেবামূলক সংগঠন সমাজ ও মানবকল্যাণ সংঘের তিন বছর মেয়াদের জন্য নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। এতে ডা. মো. রমযান আলীকে সভাপতি এবং মো. নুরে আলম অহিদকে মহাসচিব (সম্পাদক) হিসেবে ঘোষণা করা হয়।

১০ অক্টোবর শুক্রবার সন্ধ্যায় শহরের শততা হাসপাতাল ভবনে এই কমিটি গঠন উপলক্ষে এক সভার আয়োজন করা হয়। সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করতে এবং অসহায় ও দরিদ্র মানুষের সেবায় নতুন উদ্দীপনা নিয়ে এগিয়ে যেতে এই কমিটি দায়িত্বভার গ্রহণ করল।

​অনুষ্ঠানটি হামিদুজ্জামান মাস্টারের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন জিখবর সম্পাদক আব্দুল খালেক, এবং সহকারী নির্বাচন কমিশনার হিসেবে ছিলেন শরিফুল ইসলাম তুষার

​উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অ্যাডভোকেট সালাহ উদ্দীন বিশ্বাস, এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওবাইদুল্লাহ মাস্টার

​২০০৮ সাল থেকে সমাজ ও মানবকল্যাণ সংঘ সমাজের অসহায় ও দরিদ্র মানুষদের নিরলসভাবে সেবা দিয়ে আসছে। সাধারণ সদস্যরা আশা প্রকাশ করেছেন যে, নবনির্বাচিত কমিটি তাদের নতুন মেয়াদের যাত্রাপথে আরও সুন্দরভাবে ও নতুন উদ্যোমে সেবার মান বৃদ্ধি করবে এবং সমাজের জন্য আরও ভালো কিছু উপহার দেবে।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ গোদাগাড়ী নিউজ 24
Theme Customized By Shakil IT Park