1. admin@godagarinews24.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
রাজশাহীতে ৪০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার, আরেক শীর্ষ আসামি পলাতক গোদাগাড়ী উপজেলা প্রশাসনের সাথে রক্ষাগোলা সমন্বয় কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত। গোদাগাড়ীতে জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলামের উপস্থিতিতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ও অসহায় পরিবারের মাঝে বিভিন্ন সহায়তা প্রদান। পুঠিয়ায় তিন মাসব্যাপী মশক নিধন কার্যক্রমের উদ্বোধন গোদাগাড়ীতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান বাস্তবায়নে মতবিনিময় সভা। গোদাগাড়ীতে গোরস্থান কমিটির বিরুদ্ধে জমি দখল ও ভাঙচুরের অভিযোগ। ৫ বছর আইনি লড়াই শেষে গোগ্রামের চেয়ারম্যান পদ ফিরে পেলেন হজরত আলী কাকনহাটে বাল্যবিবাহের আয়োজন বন্ধ করল প্রশাসন: ২ মামলায় ৩৫ হাজার টাকা জরিমানা। গোদাগাড়ীতে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপিত গোদাগাড়ীতে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত অসহায় পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ

৪৭ নওগাঁ-২ আসনে আলহাজ্ব মাহবুবুর রহমান চৌধুরী চপলের নেতৃত্বে বিএনপির লিফলেট বিতরণ কর্মসূচি

  • আপডেট সময় : রবিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৫
  • ২৭৯ বার পঠিত

স্টাফ রিপোর্টার:
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের রূপরেখার ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে (৪৭) নওগাঁ-২ আসনের নজিপুর,পত্নীতলা ও ধামইরহাট উপজেলায় দিনব্যাপী লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১০টা থেকে সন্ধ্যা ৮টা পর্যন্ত নজিপুর, পত্নীতলার, মধইল, বাকরইল, আলপাকা, শিহাড়া এবং ধামইরহাট উপজেলার শাখাহাটি (নদীঘাট) বাজার এলাকায় কর্মসূচি পরিচালিত হয়।

ঐতিহ্যবাহী রাজনৈতিক পরিবারের সন্তান ও নওগাঁ-২ আসনের গণমানুষের নেতা আলহাজ্ব মাহবুবুর রহমান চৌধুরী চপলের নেতৃত্বে অনুষ্ঠিত এ কর্মসূচিতে বিএনপি, যুবদল, ছাত্রদল, সেচ্ছাসেবক দল ও মহিলা দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।

কর্মসূচিতে আলহাজ্ব মাহবুবুর রহমান চৌধুরী চপল বলেন, “দেশ আজ ভয়াবহ অর্থনৈতিক ও রাজনৈতিক সংকটে নিমজ্জিত। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, বেকারত্ব ও দুর্নীতির কারণে সাধারণ মানুষ দিশেহারা হয়ে পড়েছে। এই সংকট থেকে মুক্তির একমাত্র পথ হলো বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের ঘোষিত ৩১ দফা রূপরেখা বাস্তবায়ন। তারেক রহমানের নেতৃত্ব ও নির্দেশনা ছাড়া দেশের গণতান্ত্রিক পুনর্গঠন সম্ভব নয়। এই রূপরেখা শুধু রাজনৈতিক পরিকল্পনা নয়, এটি জনগণের অধিকার ফিরিয়ে আনার পথ এবং ভবিষ্যৎ প্রজন্মের নিরাপত্তার নিশ্চয়তা।”

তিনি আরও বলেন, “আমরা চাই জনগণ তাদের ভোটের মাধ্যমে সরকার নির্বাচনের অধিকার ফিরে পাক। ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান জনগণের অধিকার, ন্যায়বিচার ও গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার সংগ্রামের নেতৃত্ব দিচ্ছেন। ৪৭ নওগাঁ-২ আসনের মানুষসহ সারা দেশের জনগণকে আমি আহ্বান জানাই—ঐক্যবদ্ধ হয়ে এই আন্দোলনে অংশ নিন। জনগণের শক্তিই আমাদের সবচেয়ে বড় শক্তি। খুব শিগগিরই দেশের মানুষ পরিবর্তনের স্বপ্ন বাস্তবায়িত হবে, ইনশাআল্লাহ।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ গোদাগাড়ী নিউজ 24
Theme Customized By Shakil IT Park