1. admin@godagarinews24.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০০ অপরাহ্ন
শিরোনাম :
রাজশাহীতে ৪০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার, আরেক শীর্ষ আসামি পলাতক গোদাগাড়ী উপজেলা প্রশাসনের সাথে রক্ষাগোলা সমন্বয় কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত। গোদাগাড়ীতে জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলামের উপস্থিতিতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ও অসহায় পরিবারের মাঝে বিভিন্ন সহায়তা প্রদান। পুঠিয়ায় তিন মাসব্যাপী মশক নিধন কার্যক্রমের উদ্বোধন গোদাগাড়ীতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান বাস্তবায়নে মতবিনিময় সভা। গোদাগাড়ীতে গোরস্থান কমিটির বিরুদ্ধে জমি দখল ও ভাঙচুরের অভিযোগ। ৫ বছর আইনি লড়াই শেষে গোগ্রামের চেয়ারম্যান পদ ফিরে পেলেন হজরত আলী কাকনহাটে বাল্যবিবাহের আয়োজন বন্ধ করল প্রশাসন: ২ মামলায় ৩৫ হাজার টাকা জরিমানা। গোদাগাড়ীতে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপিত গোদাগাড়ীতে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত অসহায় পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ

শহীদ বুদ্ধিজীবী দিবস ও বিজয় দিবস উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

  • আপডেট সময় : মঙ্গলবার, ৩ ডিসেম্বর, ২০২৪
  • ২৭২ বার পঠিত

গোদাগাড়ী প্রতিনিধি :- গোদাগাড়ীতে শহীদ বুদ্ধিজীবী দিবস ও বিজয় দিবস উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশে প্রতি বছর ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস এবং ১৬ ডিসেম্বর বিজয় দিবস উদযাপন করা হয়। এ উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে প্রস্তুতিমুলক সভার আয়োজন করা হয়।

৩ ডিসেম্বর ( মঙ্গলবার) গোদাগাড়ী উপজেলার সভাকক্ষে সকল শ্রেনি পেশার গন্যমান্যদের উপস্থিতিতে সভাটি সম্পুর্ন হয়।
গোদাগাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব মোঃ আবুল হায়াতের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার অশোক কুমার, মুক্তিযোদ্ধা মোঃ ফজলুর রহমান, মুক্তিযোদ্ধা আব্দুর রশীদ, গোদাগাড়ী উপজেলা বিএনপির নেতা আনোয়ারুল ইসলাম,বিএনপি নেতা গোলাম কিবরিয়া রুলু, উপজেলা কৃষি অফিসার মরিয়ম আহমেদ, উপজেলা শিক্ষা কর্মকর্তা মোঃ আব্দুর রহমান, পল্লী সঞ্চয় ব্যাংকের ২য় কর্মকর্তা সালাউদ্দিন কবির, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী মঞ্জেল হোসেন, উপজেলা ক্ষুদ্র কৃষক উন্নয়ন ফাউন্ডেশনের উপজেলা ব্যবস্থাপক জীবন কুমার সরকার,উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ শায়লা শারমিন, উপজেলা নির্বাচন অফিসার জেবুন্নেছা শাম্মী,উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা শারমীন সুলতানা, সমবায় কর্মকর্তা জিগার হাসরত,উপজেলা বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারী থানা শাখা- মোঃ হাফিজুর রহমান, বাংলাদেশ জামায়াতে ইসলামী সেক্রেটারি গোদাগাড়ী পৌর শাখা – মোঃ শওকত আলী, বিএমডিএর সহকারী প্রকৌশলী মোঃ আবুল লতিফ সরকার, গোদাগাড়ী সরকারি উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের শরীর চর্চা বিভাগের শিক্ষক মোঃ মোশাররফ হোসেন,গোদাগাড়ী সরকারি কলেজের প্রভাষক শিমূল প্রতিম মজুমদার, গোগ্রাম ইউপির পক্ষে আসলাম আলী, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মোঃ শহিদুল ইসলাম, বনিক সমিতির সভাপতি আসাদুজ্জামান ( মিলন ), সাংবাদিক এবিএম কামরুজ্জামান বকুল, সাংবাদিক সারোয়ার সবুজ, সাংবাদিক আব্দুল খালেক, সাংবাদিক অলিউল্লাহ ও ছাত্রজনতার সমন্বয়কারী মোঃ মাহফুজুর রহমান প্রমূখ।

সভাপতির বক্তব্যে জনাব আবুল হায়াত দিকনির্দেশনা মূলক বক্তব্য রাখেন, এতে সবাইকে বাড়ি বাড়ি জাতীয় পতাকা উত্তোলন সহ আইন শৃঙ্খলা সমুন্নত রেখে প্রতিটি পদক্ষেপ গ্রহণ করার আহবান জানান তিনি।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ গোদাগাড়ী নিউজ 24
Theme Customized By Shakil IT Park