1. admin@godagarinews24.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
রাজশাহীতে ৪০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার, আরেক শীর্ষ আসামি পলাতক গোদাগাড়ী উপজেলা প্রশাসনের সাথে রক্ষাগোলা সমন্বয় কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত। গোদাগাড়ীতে জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলামের উপস্থিতিতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ও অসহায় পরিবারের মাঝে বিভিন্ন সহায়তা প্রদান। পুঠিয়ায় তিন মাসব্যাপী মশক নিধন কার্যক্রমের উদ্বোধন গোদাগাড়ীতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান বাস্তবায়নে মতবিনিময় সভা। গোদাগাড়ীতে গোরস্থান কমিটির বিরুদ্ধে জমি দখল ও ভাঙচুরের অভিযোগ। ৫ বছর আইনি লড়াই শেষে গোগ্রামের চেয়ারম্যান পদ ফিরে পেলেন হজরত আলী কাকনহাটে বাল্যবিবাহের আয়োজন বন্ধ করল প্রশাসন: ২ মামলায় ৩৫ হাজার টাকা জরিমানা। গোদাগাড়ীতে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপিত গোদাগাড়ীতে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত অসহায় পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ

রাজশাহী অ্যাসোসিয়েশন ভবনের দোকান দখলের অভিযোগ মিথ্যা ও ভিত্তিহীন : আশিকুল আলম লিটু

  • আপডেট সময় : বুধবার, ২৭ আগস্ট, ২০২৫
  • ২৮৬ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক- রাজশাহীর ঐতিহ্যবাহী জনকল্যাণমূলক প্রতিষ্ঠান রাজশাহী অ্যাসোসিয়েশন ভবনের দোকান দখল করেছেন-সম্প্রতি এমন অভিযোগ বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশিত হয়েছে। বিষয়টি সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্যমূলক বলে জানিয়েছেন স্থানীয় ব্যবসায়ী ও মার্কেট ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আশিকুল আলম লিটু।

তিনি স্পষ্ট করে বলেন, “আমি কখনো রাজশাহী অ্যাসোসিয়েশন ভবনের কোনো দোকান দখল করিনি। বরং দোকানঘরের কেয়ার টেকার বাচ্চু আর্টের স্বত্বাধিকারী বাচ্চুর সঙ্গে আমাদের মাঝে মধ্যে উঠাবসা হয়। এটিকে কেন্দ্র করে আমার বিরুদ্ধে বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছে।”

রাজনৈতিক পরিচয় নিয়ে অভিযোগ প্রসঙ্গে লিটু বলেন, “আমাকে বলা হচ্ছে আমি আওয়ামী লীগের সময়ে সাবেক মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটনের ঘনিষ্ঠ ছিলাম। এটি সত্য নয়। আমি ব্যবসায়ী মানুষ। সে সময় তিনি মেয়র নির্বাচিত হওয়ায় অন্যান্য ব্যবসায়ীর মতো আমিও শুভেচ্ছা জানাতে গিয়েছিলাম। এর বাইরে আমি কখনো তাঁর ঘনিষ্ঠ সহযোগী ছিলাম না।

তিনি আরও বলেন, “আমি কখনো কোনো রাজনৈতিক দলের পদে ছিলাম না। রাজনীতি নয়, বরাবরই ব্যবসার সঙ্গেই জড়িত আছি। ব্যবসা করতে গিয়ে সবার সঙ্গেই উঠাবসা করতে হয়েছে। কিন্তু এটিকে রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে উপস্থাপন করে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে।

আশিকুল আলম লিটু দাবি করেন, তাঁর বিরুদ্ধে দোকান দখল ও ভাড়া আদায়ের অভিযোগ একটি পরিকল্পিত অপপ্রচার। তিনি বলেন, “আমি ব্যবসায়ী হিসেবে সমাজের সবার সঙ্গে মিশেছি। তবে কারও জায়গা দখল করা বা বেআইনি কোনো কর্মকাণ্ডের সঙ্গে আমি জড়িত নই।

তিনি সংবাদমাধ্যমকে অনুরোধ জানিয়েছেন, যাচাই-বাছাই না করে ভিত্তিহীন অভিযোগ প্রকাশ না করার জন্য।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ গোদাগাড়ী নিউজ 24
Theme Customized By Shakil IT Park