1. admin@godagarinews24.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
রাজশাহীতে ৪০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার, আরেক শীর্ষ আসামি পলাতক গোদাগাড়ী উপজেলা প্রশাসনের সাথে রক্ষাগোলা সমন্বয় কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত। গোদাগাড়ীতে জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলামের উপস্থিতিতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ও অসহায় পরিবারের মাঝে বিভিন্ন সহায়তা প্রদান। পুঠিয়ায় তিন মাসব্যাপী মশক নিধন কার্যক্রমের উদ্বোধন গোদাগাড়ীতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান বাস্তবায়নে মতবিনিময় সভা। গোদাগাড়ীতে গোরস্থান কমিটির বিরুদ্ধে জমি দখল ও ভাঙচুরের অভিযোগ। ৫ বছর আইনি লড়াই শেষে গোগ্রামের চেয়ারম্যান পদ ফিরে পেলেন হজরত আলী কাকনহাটে বাল্যবিবাহের আয়োজন বন্ধ করল প্রশাসন: ২ মামলায় ৩৫ হাজার টাকা জরিমানা। গোদাগাড়ীতে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপিত গোদাগাড়ীতে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত অসহায় পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ

রাজশাহীতে নারীকে পেটানোর অভিযোগ প্রতিপক্ষের বিরুদ্ধে

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ৭ আগস্ট, ২০২৫
  • ১২১ বার পঠিত

রাজশাহী প্রতিনিধি : রাজশাহীর দুর্গাপুরে গোলাপজান বিবি(৫০) নামে এক নারীকে পিটিয়ে গুরুত্বর আহত করার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে।

উপজেলার ঝালুকা গ্রামে এ ঘটনা ঘটে। গত সোমবার (৪ আগষ্ট) দূর্গাপুর থানায় নিরাপত্তা চেয়ে সাধারণ ডায়েরি করেছেন ভুক্তভোগী ওই নারী।

ভুক্তভোগী নারী গোলাপজান বলেন, গত বুধবার তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে কথা কাটাকাটি হয় অভিযুক্তদের সাথে। এর জের ধরে নাদের, রাজ্জাক, ও কাদের আমাকে একা পেয়ে ইট দিয়ে পিটিয়ে আহত করে। পরে স্থানীয়রা সেখান থেকে আমাকে উদ্ধার করে দূর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখানে আমি ৪ দিন চিকিৎসাধীন ছিলাম। এর আগেও তারা আমাকে ৪ বার মেরেছে কাউকে বিচার দিয়েও বিচার পায়নি। আমার শরীর এখনো ব্যাথা আছে। বিছানা থেকে উঠতে পারছিনা শুধু শুয়ে আছি। কারন তারা প্রভাবশালী তাদের বিচার কেউ করেনা। এখনো তারা আমাকে ও আমার পরিবারের সদস্যদের হত্যার হুমকি প্রদান করছে। আমি প্রশাসনের কাছে হামলাকারীদের সুষ্ঠু বিচার চাই।

তবে অভিযুক্ত রাজ্জাক বলেন , ওই নারী আমার চাচি হয়। তার গায়ে কোন হাত তুলা হয়নি। তিনি ঘটনার পরের দিন হাসপাতালে গিয়ে এমনি ভর্তি হোন। এখন ভালো আছেন। তার কোন সমস্যা নেই।

এ বিষয়ে দূর্গাপুর থানার অফিসার ইনচার্জ মো: দরুল হোদা জানান, এ বিষয়ে থানায় একটি সাধারন ডায়েরি করেছেন এক ভূক্তোভোগী নারী। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ গোদাগাড়ী নিউজ 24
Theme Customized By Shakil IT Park