1. admin@godagarinews24.com : admin :
সোমবার, ১৩ জুলাই ২০২৬, ০১:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
গোদাগাড়ীতে মাদক সেবনের দায়ে দুইজনের কারাদণ্ড সিস্টেম পরিবর্তনের লড়াইয়ে আমাদের জয়ী হতে হবে’: গোদাগাড়ীতে এনসিপির পদযাত্রায় সারজিস আলম সবুজ পুঠিয়া গড়ার প্রত্যয়: ৪র্থ পর্যায়ে ১২০টি বৃক্ষরোপণ কর্মসূচি সম্পন্ন ইসলামী ব্যাংকে আমানতের আস্থা ফিরছে রাজশাহী শাখায় গ্রাহক সেবা মাস ও মতবিনিময় সভা গোদাগাড়ীতে বাল্যবিয়ে পণ্ড: ১৫ হাজার টাকা জরিমানা করলেন এসিল্যান্ড রাজশাহীর গোদাগাড়ীতে ৩০০ গ্রাম হেরোইন ও হাইড্রোজসহ মাদক কারবারি গ্রেপ্তার। গোদাগাড়ীতে মধ্যরাতের অভিযানে ১৩ জুয়াড়ি আটক: ৫ জনের অর্থদণ্ড ৮ জনের কারাদণ্ড গোদাগাড়ীতে মাদকবিরোধী বিশেষ অভিযান: ১৬ মাদকসেবীকে কারাদণ্ড গোদাগাড়ীতে মাদরাসা ছাত্রকে মারধরের অভিযোগ: দাঁত ভাঙা ও পেটে রক্তক্ষরণের ঘটনায় তোলপাড় রাজশাহীর গোদাগাড়ীতে আমগাছে ঝুলন্ত অবস্থায় যুবকের মরদেহ উদ্ধার

যুবদল নেতা বাঁধনের ৭ নং ওয়ার্ড সহ-মহানগরবাসীকে ঈদুল আযহারের শুভেচ্ছা

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ৫ জুন, ২০২৫
  • ২৮৫ বার পঠিত

পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন মোঃ আতাউর রহমান বাঁধন যুগ্ন আহবায়ক রাজশাহী মহানগর যুবদল, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক, রাজশাহী মহানগর যুবদল,ও সাবেক আহবায়ক, রাজপাড়া থানা যুবদল রাজশাহী মহানগর।

 

পবিত্র ঈদুল আযহার উপলক্ষে যুবদলের নেতা আতাউর রহমান বাঁধন বলেন মুসলিম উম্মাহর আনন্দময় দিন ঈদুল আজহা আমাদের মাঝে সমাগত। মহান আল্লাহর প্রতি গভীর আনুগত্য ও সর্বোচ্চ ত্যাগের মহিমায় ভাস্বর পবিত্র ঈদুল আযহা। মহান আল্লাহর নির্দেশে স্বীয় পুত্র হযরত ইসমাইল (আ.) কে কোরবানি করতে উদ্যত হয়ে হযরত ইব্রাহিম (আ.) আল্লাহর প্রতি অবিচল আনুগত্য, অকুণ্ঠ আত্মত্যাগ ও অগাধ ভালোবাসার যে সুমহান দৃষ্টান্ত স্থাপন করেছেন, তা চিরকাল অনুকরণীয় ও অনুসরণীয়। তাঁরই নিদর্শন স্বরুপ আমরা প্রতি বছর আল্লাহতায়ালার সন্তুুষ্টির উদ্দেশ্যে পশু কোরবানী করি।
এই উৎসবের মধ্য দিয়ে সামর্থ্যবান মুসলমানগণ কুরবানিকৃত পশুর মাংস আত্মীয় ও প্রতিবেশীদের মধ্যে বিলিয়ে দেন এবং সমাজে সাম্যের বাণী প্রতিষ্ঠিত করেন। ঈদুল আযহা আমাদের ত্যাগের শিক্ষা দেয়। মহান আল্লাহর সন্তোষ্টির উদ্দেশ্যে আমরা আমাদের প্রিয় পশু কোরবানি করে থাকি। প্রকৃতপক্ষে কোরবানির পশুর মাংস আল্লাহ্?র কাছে পৌঁছায়না; পৌঁছায় আমাদের তাকওয়া। ঈদুল আযহার প্রকৃত শিক্ষা সবার জীবনে প্রতিফলিত হোক এই কামনা করে তিনি খুশির এই উৎসবে সর্বস্তরের জনগনকে ঈদের আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন। তিনি বলেন, আমি সকলের অব্যাহত সুখ, শান্তি সমৃদ্ধি ও কল্যাণ কামনা করি। ঈদের আনন্দ ছড়িয়ে পড়ুক সর্বস্তরের জনগনের মাঝে।

আতাউর রহমান বাঁধন ৭ নং ওয়ার্ডবাসীর উদ্দেশ্যে বলেন পবিত্র ঈদুল আজহারের কোরবানির বর্জ্য নির্দিষ্ট স্থানে ফেলার জন্য অনুরোধ জানান, রাজশাহী মহানগর-সহ ৭ নম্বর ওয়ার্ডবাসিকে ঈদুল আযহারের শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ গোদাগাড়ী নিউজ 24
Theme Customized By Shakil IT Park